বিশ্ব

তিন বাহিনীর প্রধানকে নিয়ে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে নরেন্দ্র মোদি

  • 10:05 pm - May 12, 2025
  • পঠিত হয়েছে:১৯১ বার

মেলবোর্ন, ১২ মে— সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের নিয়ে নিজের বাসভবনেই উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিন বাহিনীর প্রধান ছাড়াও রয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া সিডিএস অনিল চৌহানও সেখানে উপস্থিত আছেন।

এমন এক সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে যখন মাত্র দু’দিন আগে ভারত ও পাকিস্তান সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার দিল্লিতে নিজের বাসভবনে এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান—সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী, গোয়েন্দা সংস্থার প্রধানরা—ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান রবি সিনহা।

পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডকে ঘিরে চার দিন ধরে চলা হামলা-পাল্টা হামলার পর গত শনিবার তাৎক্ষণিকভাবে সব সামরিক তৎপরতা বন্ধে সম্মত হয় ভারত ও পাকিস্তান। এই ঘোষণার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, এই আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে।

এই পরিস্থিতিতে সোমবার ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। আলোচনায় উত্তেজনা প্রশমনের পরবর্তী ধাপ ঠিক করা হবে বলেও জানা গেছে।

২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এই হামলার সাথে সীমান্তের আন্তঃসীমান্ত সংযোগ খুঁজে পাওয়ার পর, ভারত ৭ মে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নয়টি সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালায় । অপারেশন সিঁদুর নামকরণ করা এই হামলায় “উচ্চ-স্তরের লক্ষ্যবস্তু” সহ ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়। প্রতিশোধ হিসেবে, পাকিস্তানি সেনাবাহিনী ভারতের পশ্চিমাঞ্চলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী।

এই শাখার আরও খবর

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। তবে ক্ষেপণাস্ত্রটি সৌদি নেতৃত্বাধীন সামরিক…

খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে শেখ তরিকুল ইসলামকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার…

নিখোঁজের দুই দিন পর বাগান থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…

ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সামরিক চাপের মধ্যে থাকলেও ইরানকে ৯০টি হেলিকপ্টারে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের হাতে আসা রুশ…

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ থেকে সরে আসছেন ট্রাম্পের মিত্ররা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। যুদ্ধের কারণে নির্বাচনে দলটির…

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

ইরান যুদ্ধের অবসান ঘটতে পারে, এমন প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর সৃষ্ট নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au