বিশ্ব

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল

  • 7:19 pm - May 16, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: গ্রাফিক্স কোলাজ, দ্য কুইন্ট

মেলবোর্ন, ১৬ মে— যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে ‘চিরশত্রু’ দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। আগামী ১৮ মে পর্যন্ত তারা কোনো ধরনের সংঘাতে জড়াবে না বলে সম্মত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির সময় বাড়ানোর পাশাপাশি ভারত ও পাকিস্তানের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) শিগগিরই আলোচনায় বসবেন।

সূত্রের বরাতে এনডিটিভি আরও জানাচ্ছে, বৈঠকে উভয় দেশের ডিজিএমও সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করবেন।

এর আগে গত ১০ মে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দুই দেশ চার দিনের পাল্টাপাল্টি হামলার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতব্যাপী দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

পরে গত ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা নিশ্চিত করে ভারত ও পাতিস্তানও।

এদিন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ‘ভারত এবং পাকিস্তান স্থল, আকাশ ও সমুদ্র পথে সব ধরনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারতীয় সময় বিকাল ৫টা (১০ মে) থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

অন্যদিকে ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘সক্রিয় ভূমিকা’ পালন করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এদিকে যুদ্ধবিরতির ছয় দিনের মাথায় পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। খোদ দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এমন দাবির কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তানের দাবি মোতাবেক, এর আগে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানায় দেশটি। এবার একটি ফাইটার জেট ভূপাতিত করা কথা জানালো। সব মিলিয়ে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে, পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) কাশ্মিরের পামপুর এলাকায় গত ৬-৭ মে রাতে ভারতের আরেকটি যুদ্ধবিমান— মিরাজ-২০০০ ভূপাতিত করেছে বলে নিশ্চিত করেছেন শেহবাজ শরীফ। যদিও এ নিয়ে ভারত এখনো কোনো বিবৃতি দেয়নি।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au