বিশ্ব

ইউক্রেনে যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৯

  • 6:59 am - May 18, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার

মেলবোর্ন, ১৮ মে- উত্তর-পূর্ব ইউক্রেনের বিলোপিলিয়া শহরে একটি বেসামরিক যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ১৭ মিনিটে সুমি শহরের দিকে যাত্রার সময় বাসটিতে হামলা চালানো হয়।

সুমি আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ হৃরহোরভ এই হামলাকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেছেন।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “রুশ সেনাবাহিনী আবারও একটি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন ও মানবতার সকল নিয়ম উপেক্ষা করে ঘটেছে।“

এদিকে, রাশিয়া সরাসরি এ হামলার বিষয়ে মন্তব্য না করলেও বলেছে যে তারা সুমিতে একটি ‘সামরিক সদস্যদের জড়ো হওয়ার স্থান’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এই হামলার ঘটনা এমন সময় ঘটল যখন এর কয়েক ঘণ্টা আগেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০২২ সালের পর প্রথম সরাসরি শান্তি আলোচনা হয়েছে।

তুরস্কের শহর ইস্তাম্বুলে হওয়া এই আলোচনায় যুদ্ধবিরতি ইস্যুতে কোনও অগ্রগতি না হলেও দুই দেশ এক হাজার করে যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে।

ইউক্রেন একটি পূর্ণাঙ্গ ও শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানালেও রাশিয়ার সঙ্গে আর কোন চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা এখন আলোচনার পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধের অগ্রগতি কেবল তখনই সম্ভব হবে যদি তিনি এবং পুতিন মুখোমুখি বৈঠক করেন।

উপসাগরীয় দেশগুলো সফরে এসে ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি কিছুই ঘটবে না যতক্ষণ না আমরা একসাথে বসি, পছন্দ হোক বা না হোক।“

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। চলতি বছর সুমি অঞ্চলে ড্রোন ও গোলাবর্ষণ হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au