খেলা

ওয়ানডে থেকে ম্যাক্সওয়েলের অবসর ঘোষণা

  • 12:38 am - June 03, 2025
  • পঠিত হয়েছে:৫২ বার

মেলবোর্ন ৩ জুন

গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং যেন কখনোই নিয়মে বাঁধা থাকেনি। কখনো লেগ স্টাম্পের বাইরে থেকে স্কুপ, কখনো হাঁটতে হাঁটতে মিডউইকেটের ওপারে ছয়। ২০২৩ সালে বিশ্বকাপে আতঙ্ক হয়ে উঠেছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলে বিশ্বকাপ ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন একা হাতে। যেখানে খোঁড়ানো পায়ে দাঁড়িয়েও মাটি কাঁপিয়েছিলেন।

এমন একজন ক্রিকেটারের মুখে হঠাৎ করে “আমি যেন দলকে পেছনে টেনে ধরছি”— এমন স্বীকারোক্তি অস্বস্তির মতোই চমকে দেয়। আর সেই উপলব্ধি থেকেই অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাটে ঝড় তুলতে পারলেও, শরীর আর সেই আগের মতো সাড়া দিচ্ছে না। সেটাই সিদ্ধান্তের পেছনে বড় কারণ।

সম্প্রতি এক পডকাস্টে আবেগঘন কণ্ঠে বললেন ম্যাক্সওয়েল, “আমি দেখছি, আমার শরীর এখন কন্ডিশনের সঙ্গে ঠিকভাবে মানিয়ে নিতে পারছে না। ম্যাচের সময় মাঠে নিজের মান অনুযায়ী পারফর্ম না করতে পারলে নিজেরই খারাপ লাগে। তখন মনে হয়, হয়তো আমি দলকে আটকে দিচ্ছি।”

২০২২ সালে পা ভাঙার যে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল, তার রেশ থেকেই আজকের সিদ্ধান্ত। তিনি বলেন, “ওই ইনজুরির পর আমি সব সময় শতভাগে পৌঁছাতে পারিনি। ওয়ানডে ম্যাচে চাপ অনেক বেশি। আমি বুঝেছি, দীর্ঘ মেয়াদে এই ভার আমি বহন করতে পারব না।
অবসর নেয়ার আগে ১৪৯টি ওয়ানডে খেলেছেন, যেখানে ৩ হাজার ৯৯০ রান করেছেন ৩৩.৮১ গড়ে। তার ব্যাট থেকে এসেছে ৪টি শতক ও ৩৩টি অর্ধশতক। বল হাতে নিয়েছেন ৭৭ উইকেট। আর সেই ইতিহাস গড়া ২০১ রানের ইনিংস তো অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসেরই রত্ন।

ম্যাক্সওয়েল এই সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় নির্বাচক জর্জ বেইলির সঙ্গেও বিস্তর আলোচনা করেছেন। তিনি জানালেন, “২০২৭ বিশ্বকাপ নিয়ে কথা বলেছি। তবে সত্যি বলতে, আমি মনে করি না, তখনও এই ফরম্যাটে ফিট থাকব।

টেস্ট ক্রিকেট থেকে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে সরে না দাঁড়ালেও, মূলত এই ফরম্যাটে তাকে দেখা যায় না। মাত্র ৭টি টেস্ট খেলে থেমে আছে তার সাদা পোশাকের ক্যারিয়ার।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলে যাবেন বলে জানিয়ে দিয়েছেন ম্যাক্সওয়েল। গ্লোবাল লিগে খেলার পাশাপাশি জাতীয় দলের হয়েও এই সংক্ষিপ্ত সংস্করণে খেলে যেতে চান তিনি।

অবসর মানে কি থেমে যাওয়া? গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটারদের ক্ষেত্রে হয়তো না। তারা শুধু ভিন্নভাবে ফিরে আসেন। হয়তো কোন একদিন, আবারও শর্ট কভার দিয়ে স্লগ করে ছক্কা হাঁকাতে দেখা যাবে ‘ম্যাড ম্যাক্স’কে। হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au