সর্বশেষ

যুক্তরাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ধরন

  • 7:33 pm - June 06, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
এনবি.১.৮.১ নামের নতুন এই ভাইরাসটি অন্য করোনাভাইরাসের তুলনায় বেশ শক্তিশালী এবং দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম।

মেলবোর্ন, ০৬ জুন— করোনা ভাইরাসের নতুন একটি ধরন বা সাবভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে যুক্তরাজ্যে, যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য বিভাগ।

কারণ এনবি.১.৮.১ নামের নতুন এই ভাইরাসটি অন্য করোনাভাইরাসের তুলনায় বেশ শক্তিশালী এবং দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম।
যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বুধবার (৪ জুন) এক বিবৃতিতে জানিয়েছে যে দেশটির নর্দার্ন আয়ারল্যান্ড প্রদেশে অন্তত ৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর দ্য মিররের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর করোনা বিষয়ক নথিপত্র ঘেঁটে জানা গেছে যে এনবি.১.৮.১ নামের এই করোনা ভাইরাসটি বর্তমানে সক্রিয় অন্যান্য করোনা ভাইরাসের চেয়ে চারগুণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে সক্ষম।

আরও জানা গেছে যে বর্তমানে বাজারে যেসব করোনা টিকা প্রচলিত, সেগুলোর প্রতিরোধ ক্ষমতা ব্যর্থ করে দিতে পারে এনবি.১.৮.১। এই ভাইরসটিকে ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটর’ হিসেবে তালিকাভুক্ত করেছে ডব্লিউএইচও।

বর্তমানে হংকং এবং চীনে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের অধিকাংশই এনবি.১.৮.১ ভাইরাসটিতে আক্রান্ত। এর পাশপাশি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মিসর, থাইল্যান্ড এবং মালদ্বীপেও এই ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও গবেষক ড. লারা হেরেরো ব্রিটিশ দৈনিক দ্য মিররকে বলেন, অন্য করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, এনবি.১.৮.১-ও সেভাবেই ছড়ায় তবে এটি অনেক সহজে এবং দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে সক্ষম।

এছাড়া করোনা টিকা নেওয়ার ফলে দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, সেটিকে ব্যর্থ করে দেওয়ার মতো শক্তি এনবি ১.৮.১ ভাইরাসের রয়েছে।

এই ভাইরাসের উপসর্গগুলো হলো টানা ও দীর্ঘ কাশির দমক, স্বাদ ও ঘ্রাণশক্তি লোপ পাওয়া, শ্বাসকষ্ট, ক্লান্তিবোধ করা, গা-মাথা-গলা ব্যথা, নাক বন্ধ হওয়া, গলা ব্যাথা, খাবারের রুচি নষ্ট হয়ে যাওয়া, ডায়রিয়া ও অসুস্থবোধ করা।

ড. লারা হেরেরো আরও বলেন, যদি এক ঘণ্টারও বেশি সময় ধরে আপনার কাশির দমক উঠতে থাকে এবং ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩ বার এমন ঘটে—তাহলে অবশ্যই আপনার উচিত হবে করোনা টেস্ট করা।

এই শাখার আরও খবর

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি এবং তাঁর প্রতি মানবিক ও আইনগত সহযোগিতার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।…

অসুস্থ মাকে দেখতে প্যারোলও মিলল না চিন্ময় কৃষ্ণ দাসের

চট্টগ্রামে কারাগারে বন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অসুস্থ মাকে দেখতে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদনও নাকচ করা হয়েছে। ৭১ বছর বয়সী তাঁর মা সন্ধ্যারানি ধর দীর্ঘদিন…

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে আটক যুবককে পিটিয়ে হত্যা, যুবককে পেটাল কারা?

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টিঅ্যান্ডটি তার ভান্ডার কার্যালয়ে চোর সন্দেহে আটক এক যুবকের মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। মঙ্গলবার সকালে বিটিসিএল কার্যালয়ের…

‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না’: রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিএনপির অতীত শাসনামল ও বিভিন্ন অনিয়মের সমালোচনা করে রুমিন…

বাংলাদেশে দুই দিনে যৌন নিপীড়নের ৭৮ অভিযোগ, বেশিরভাগই মাদ্রাসার

“খুবই ছোটকালে শুরু, লজিং হুজুর সকালে পড়া থেকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার লোভ দেখিয়ে…। হুজুরের পরিবর্তন হয় কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হতো না। মাদ্রাসার বোডিং এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au