বিশ্ব

রাখাইনে নতুন বাস্তবতায় আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ ও ভারতের যোগাযোগ: ইরাবতীর প্রতিবেদন

  • 4:36 pm - June 07, 2025
  • পঠিত হয়েছে:১৬৬ বার
আরাকান আর্মি কর্তৃক প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে যে ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে মিয়ানমারের দক্ষিণ রাখাইন রাজ্যের গওয়া টাউনশিপ দখলের পর তাদের সদস্যরা প্রবেশদ্বারে গওয়া শহরের সাইনবোর্ডের সামনে পোজ দিচ্ছেন। ছবি: ভয়েস অব আমেরিকা

মেলবোর্ন, ০৭ জুন— মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সামরিক অগ্রগতির মাধ্যমে কার্যত সামরিক সরকারের বাহিনীকে উৎখাত করেছে জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। ২০২৩ সালের নভেম্বর থেকে শুরু হওয়া রাখাইন অভিযান ইতোমধ্যে রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এএ। সীমান্তবর্তী মংডু, বুথিডং এবং চিন রাজ্যের পালেতওয়া এলাকাসহ নাফ নদীঘেঁষা সম্পূর্ণ সীমান্ত এখন এএ-এর নিয়ন্ত্রণে।

এই ভূ-রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে প্রতিবেশী বাংলাদেশ ও ভারতকে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। সীমান্তের বাস্তবতা স্বীকার করে উভয় দেশই এখন এএ-এর সঙ্গে যোগাযোগে আগ্রহী, যদিও কোনও রাষ্ট্রই এখনও এই সশস্ত্র গোষ্ঠীকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। মিয়ানমার বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।

ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পশ্চিম সীমান্তে মিয়ানমার সরকারের আর কোনও নিয়ন্ত্রণ নেই। সীমান্তজুড়ে এখন রাষ্ট্রবহির্ভূত গোষ্ঠীর নিয়ন্ত্রণ। আমাদের স্বার্থে যেকোনও পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি।

বাংলাদেশ সরাসরি এএ-এর সঙ্গে যোগাযোগ করছে। আর ভারত মিজোরাম রাজ্য সরকারের মাধ্যমে পরোক্ষভাবে আলাপ চালিয়ে যাচ্ছে। এমনকি মিজোরামে এএ একটি কার্যালয় খুলেছে বলেও খবর পাওয়া গেছে।

এএ মুখপাত্র খাইন থুখা বাংলাদেশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

মিয়ানমার জান্তা রাখাইনে কুখ্যাত ‘ফোর কাটস’ কৌশল অবলম্বন করছে। এই কৌশলের অংশ হিসেবে খাদ্য, অর্থ, তথ্য ও জনসমর্থন বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে তারা। চিকিৎসা সামগ্রী, জ্বালানি, পোশাক ও নির্মাণসামগ্রী নিষিদ্ধ হওয়ায় পণ্যের মূল্য দ্বিগুণ হয়েছে। তবে বাংলাদেশ ও ভারত জান্তার চাপে সাড়া না দিয়ে সীমান্তে সীমিত বাণিজ্য চালু রেখেছে।

গত ফেব্রুয়ারিতে আয়ারওয়াদি অঞ্চলে আরাকান আর্মির শক্তিশালী অবস্থান দেখা যায়। ছবি: ইরাবতী

মিজোরামের সীমান্ত দিয়ে প্রতি বছর কয়েকশ কোটি কিয়াত মূল্যের পণ্য আদানপ্রদান হয়। স্থানীয় ব্যবসায়ী ও সম্প্রদায়ের কারণে মাঝে মাঝে বাণিজ্যে বিঘ্ন ঘটে। বাংলাদেশের দিকেও সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। যার ফলে ওষুধ ও খাদ্য সংকট অনেকটা প্রশমিত হয়েছে। এখন স্থানীয় কৃষিপণ্য ও সামুদ্রিক মাছও রফতানি করতে পারছেন রাখাইনবাসী।

বাংলাদেশের সরকারি উপদেষ্টারা রোহিঙ্গা ইস্যুতে এএ-এর সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও কক্সবাজার সফরের সময় এই অবস্থানকে সমর্থন করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এএ-কে বাংলাদেশ স্বীকৃতি না দিলেও জাতীয় স্বার্থে তাদের সঙ্গে যোগাযোগের গুরুত্ব স্বীকার করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলেছেন, আমরা রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে চাই। এএ নিয়ন্ত্রিত এলাকায় নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলে আমরা আশ্বস্ত।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য রাখাইনে ‘সেফ জোন’ তৈরির প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। অন্যদিকে, বাংলাদেশের বৃহত্তম ইসলামি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী রাখাইনে একটি স্বাধীন রোহিঙ্গা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছে। যদিও এসব প্রস্তাব বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে, তবুও রোহিঙ্গাদের রাখাইন রাজ্যের অন্যান্য বাসিন্দাদের সমান নাগরিক হিসেবে সম্পৃক্ত করাই তাদের প্রত্যাবাসনের পথ সুগম করতে পারে।

এদিকে, বাংলাদেশ সরকারের উপদেষ্টারা জোর দিয়ে বলেছেন, শরণার্থী সংকট সমাধানে শুধু মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে নয়, আরাকান আর্মি (এএ) এবং জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার (এনইউজি)-এর সঙ্গেও সম্পৃক্ত হওয়া প্রয়োজন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের এই নতুন কৌশলগত অবস্থান রাখাইন পরিস্থিতি মোকাবিলায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

২০২৪ সালের শুরুর দিকে বুথিডংয়ে সংঘর্ষ শুরু হলে মুসলিম বিদ্রোহী সংগঠন আরসা, এআরএ এবং আরএসও জান্তার সঙ্গে হাত মিলিয়ে এএ-এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এদের অবস্থান এখন সীমান্তের বাংলাদেশ অংশে, যেখানে তারা অস্ত্র পাচার, মাদক ব্যবসা এবং জোরপূর্বক নিয়োগ চালিয়ে যাচ্ছে।

আরসা নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বাংলাদেশের র‍্যাব মার্চ মাসে গ্রেফতার করে। এর মাধ্যমে বাংলাদেশ সরকারের স্পষ্ট বার্তা, এসব মুসলিম সশস্ত্র গোষ্ঠীকে আর বরদাশত করা হবে না।

প্রাথমিকভাবে জাতিসংঘ প্রস্তাবিত রাখাইনের জন্য মানবিক সহায়তা করিডোর চালুর উদ্যোগে সমর্থন ছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান এটিকে ‘ব্লাডি করিডোর’ আখ্যা দিয়ে বিরোধিতা করলে পরিকল্পনাটি স্থগিত হয়।

সরকার রোহিঙ্গা সংকট সমাধানে সচেষ্ট থাকলেও সেনাবাহিনী চীন ও যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়তে অনিচ্ছুক। আগামী নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক অবস্থান পরিবর্তন হতে পারে, তবে সামরিক প্রভাব এতটাই দৃঢ় যে তা নাটকীয় পরিবর্তন নয়, বরং ধীরে ধীরে এগোবে বলে বিশ্লেষকদের মত।

এই শাখার আরও খবর

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি এবং তাঁর প্রতি মানবিক ও আইনগত সহযোগিতার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।…

অসুস্থ মাকে দেখতে প্যারোলও মিলল না চিন্ময় কৃষ্ণ দাসের

চট্টগ্রামে কারাগারে বন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অসুস্থ মাকে দেখতে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদনও নাকচ করা হয়েছে। ৭১ বছর বয়সী তাঁর মা সন্ধ্যারানি ধর দীর্ঘদিন…

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে আটক যুবককে পিটিয়ে হত্যা, যুবককে পেটাল কারা?

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টিঅ্যান্ডটি তার ভান্ডার কার্যালয়ে চোর সন্দেহে আটক এক যুবকের মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। মঙ্গলবার সকালে বিটিসিএল কার্যালয়ের…

‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না’: রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিএনপির অতীত শাসনামল ও বিভিন্ন অনিয়মের সমালোচনা করে রুমিন…

বাংলাদেশে দুই দিনে যৌন নিপীড়নের ৭৮ অভিযোগ, বেশিরভাগই মাদ্রাসার

“খুবই ছোটকালে শুরু, লজিং হুজুর সকালে পড়া থেকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার লোভ দেখিয়ে…। হুজুরের পরিবর্তন হয় কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হতো না। মাদ্রাসার বোডিং এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au