বিশ্ব

নবজাতকদের জন্য প্রথম ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ খুলল নেপাল

  • 7:33 pm - June 09, 2025
  • পঠিত হয়েছে:২৫৪ বার
ফিডারে ভরা মাতৃদুগ্ধ। ছবি: ইন্ডিপেন্ডেন্ট ডট ইউকে

মেলবোর্ন, ০৯ জুন— নবজাতক শিশুদের জন্য প্রথম মাতৃদুদ্ধ ব্যাংক বা হিউম্যান মিল্ক ব্যাংক খুলেছে নেপাল। নেপালের সরকার ও জাতিসংঘের শিশু অধিকার ও নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনিসেফের অর্থায়নে রাজধানী কাঠমান্ডুতে স্থাপন করা হয়েছে ‘অমৃত কোষ’ নামের এই ব্যাংক।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি।

নবজাতক জন্ম দেওয়ার পর অনেক প্রসূতি মায়ের স্তনে দুধ উৎপাদন দেরিতে হয়। আবার অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই অপরিণত অবস্থায় জন্ম নেয় অনেক শিশু। তাদরেকে মায়েদের থেকে আলাদা করে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখতে হয়। সে সময় এই শিশুদের মাতৃদুগ্ধ প্রদানের কোনো উপায় থাকে না।

কাঠমান্ডুতে মাতৃদুগ্ধ ব্যাংক স্থাপনের ক্ষেত্রে মূলত এসব অপরিণত ও বিপদগ্রস্ত শিশুদের জীবনের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে নেপালের সরকার। তাছাড়া দেশটিতে উচ্চমাত্রায় শিশুমৃত্যুর হার এবং প্রতি বছর ক্রমশ জন্মহার কমতে থাকাও এই ব্যাংক স্থাপনের বড় দু’টি কারণ।

স্বাভাবিকের চেয়ে কম ওজন এবং বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে জন্ম নেওয়া শিশুদের ‘অপরিণত শিশু’ বলা হয়। ইউনিসেফের তথ্য অনুসারে, বিশ্বজুড়ে প্রতি বছর জন্ম নেয় ১৫ লাখেরও বেশি অপরিণত শিশু। এই শিশুদের মধ্যে ৮১ হাজারের জন্ম হয় নেপাল ও অন্যান্য নিম্ন মধ্য আয়ের দেশগুলোতে।

কাঠমান্ডুর পরোপকার মেটার্নিটি হাসপাতালে অল্প কয়েক দিন আগে শিশুর জন্ম দিয়েছেন নেপালের নাগরিক সারিতা ক্ষাত্রী তামাং; কিন্তু তার স্তনে দুধ তৈরি হচ্ছে না। তবে এই কারণে যে তার নবজাতক মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে— এমন নয়। কারণ হাসপাতালটিতে ‘অমৃত কোষ’ এর শাখা আছে, যেখানে অন্যান্য মায়েরা তাদের দুধ দান করেছেন। সেই অমৃত কোষ থেকেই দুধের যোগান দেওয়া হচ্ছে সারিতার শিশুকে।

বর্তমানে ‘অমৃত কোষ’-এর যে সক্ষমতা, তাতে প্রতি মাসে ৫০০ জন শিশুকে নিয়মিত মাতৃদুগ্ধ সরবরাহ করা সম্ভব উল্লেখ করে নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা দপ্তরের প্রধান ডা. বিবেক কুমার লাল বলেন, “নবজাতক শিশুদের জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। এটি একদিকে যেমন শিশুর পুষ্টির প্রধান উৎস, তেমনি অন্যদিকে শিশুর স্বাভাবিক রোদ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে এই দুধ। তাছাড়া নবজাতকদের নিয়মিত দুধ পান করানো প্রসূতি মায়ের স্বাস্থ্যের জন্যও ভালো।”

ডা. বিবেক কুমার লাল জানান, বাজেট ঘাটতির কারণে আপাতত কাঠমান্ডুর বাইরে দেশের অন্য কোনো জেলায় ‘অমৃত কোষ’- এর শাখা স্থাপন করা সম্ভব হচ্ছে না। তবে অদূর ভবিষ্যতে নেপালের সব জেলায় এ ব্যাংকের শাখা স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে বলে উল্লেখ করেছেন ডা. বিবেক।

এই শাখার আরও খবর

‘মেয়েকে মেরে ফেলেছি’ বলে শাশুড়িকে ফোন, পরে থানায় আত্মসমর্পণ

ভারতের কর্ণাটক রাজ্যের চিক্কাবল্লাপুর জেলায় পারিবারিক বিরোধের জেরে ৩০ বছর বয়সী এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। হত্যার পর অভিযুক্ত নিজেই…

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। তবে ক্ষেপণাস্ত্রটি সৌদি নেতৃত্বাধীন সামরিক…

এনসিপি ছাড়লেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই পদত্যাগের…

নিখোঁজের দুই দিন পর বাগান থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…

নড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়ায় নেশার টাকা না পেয়ে আফসার শেখ (৬০) নামে এক বাবাকে কুপিয়ে হত্যা করেছেন তাঁর ছেলে খায়রুল শেখ (২৪)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার…

ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সামরিক চাপের মধ্যে থাকলেও ইরানকে ৯০টি হেলিকপ্টারে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের হাতে আসা রুশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au