বিশ্ব

জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিলেন ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গে তোলপাড়

  • 10:07 am - June 12, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
জুলাই অভ্যুত্থানে নিউটনের অংশ নেওয়ার এ ছবি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদমাধ্যম।

মেলবোর্ন, ১২ জুন— বাংলাদেশে গত বছরের আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে এক ভারতীয় নাগরিকের অংশ নেওয়ার প্রমাণ মিলেছে। নিউটন দাস নামে ওই ভারতীয় পশ্চিমবঙ্গের কাকদ্বীপ বিধানসভার ভোটার। বিষয়টি নিয়ে ভারতের রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

রবিবার ভারতীয় সংবাদমাধ্যম দি হিন্দুর প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

কয়েকটি ছবিতে দেখা যায়, নিউটন বাংলাদেশের বিক্ষোভকারীদের সঙ্গে রাস্তায় মিছিলে অংশ নিয়েছেন। বিষয়টি তিনিও অস্বীকার করেননি।

এক ভিডিও বার্তায় নিউটন বলেন, “পূর্বপুরুষের জমিজমা সংক্রান্ত কাজে ২০২৪ সালে আমি বাংলাদেশে যাই। সেখানে বিপ্লব চলার কারণে আটকা পড়ি। ২০১৪ সালে আমি কাকদ্বীপের ভোটার হলেও ২০১৭ সালে সেটি হারিয়ে ফেলি। ২০১৮ সালে স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার সহায়তায় আমি নতুন ভোটার কার্ড পাই।”

নিউটন বর্তমানে ভারত নাকি বাংলাদেশে রয়েছেন সেটি স্পষ্ট করেননি।

তার একজন আত্মীয় তপন দাস জানান, নিউটনের জন্ম বাংলাদেশে। তিনি দুই দেশেই ভোট দেন।
কাকদ্বীপের বাসিন্দা তপন জানান, নিউটন ভারতে থেকে বাংলাদেশে যাননি। বরং বাংলাদেশ থেকেই ভারতে গিয়েছিলেন।

তিনি বলেন, “মহামারির পরে কিছু জমি বিক্রি করতে সে এখানে এসেছিল। তারপর থেকে আর আসেনি। নিউটনের জন্ম বাংলাদেশে। সে সেখানকারই ভোটার। এটা তার দোষ যে সে দুই দেশেই ভোটার হয়েছে।”

কাকদ্বীপ এলাকাটি সুন্দরবনের বাংলাদেশ সীমান্তঘেঁষা।

নিউটনের জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

বিজেপি অভিযোগ করছে, বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে তৃণমূল।

দলটির নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, পশ্চিমবঙ্গে লাখ লাখ বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছে। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদ শেখের নামও মুর্শিদাবাদ জেলার ভোটার তালিকায় ছিল।

তবে তৃণমূল বলছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ)।

তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ বলেন, “স্থল, জল বা আকাশপথে যেভাবেই এই লোকগুলো আসুক না কেন, এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার ও বিএসএফ। তবে নিশ্চিতভাবেই রাজ্য সরকারও তার দায়িত্বটুকু পালন করবে।”

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au