লিড নিউজ

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল, জানালেন ট্রাম্প

  • 1:24 pm - July 02, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান।

মেলবোর্ন, ০২ জুলাই—গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়েছে ইসরায়েল। এই অস্থায়ী চুক্তি কার্যকর হলে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২ জুলাই) ভোরে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, ‘ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যেন যুদ্ধ স্থায়ীভাবে শেষ হয়।

তিনি আরও জানান, কাতার ও মিসর শান্তি আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের কাছ থেকেই আসবে চূড়ান্ত প্রস্তাব। ট্রাম্প বলেন, আমি আশা করি হামাস এই প্রস্তাব মেনে নেবে। কারণ যদি তারা তা না করে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত কয়েক মাস ধরেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছিল। আলোচনায় মধ্যস্থতা করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। সেই প্রস্তাবই এবার সামনে এসেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

তবে আলোচনায় দীর্ঘদিন অগ্রগতি হয়নি। কারণ, ইসরায়েল চায় যুদ্ধবিরতির পরও গাজায় সামরিক অভিযান চালানোর সুযোগ থাকুক। কিন্তু হামাস বলছে, স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া তারা কোনো অস্থায়ী চুক্তি মেনে নেবে না।

এদিকে কাতার ও মিসর এখনো চেষ্টা করছে দুই পক্ষের মতপার্থক্য দূর করতে। তারা চায়, মানবিক পরিস্থিতির অবনতি ঠেকাতে দ্রুত চুক্তি হোক।

এর আগে, গত সোমবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তিনি গাজায় যুদ্ধ বন্ধ চান। হোয়াইট হাউসও জানিয়েছে, গাজায় আর রক্তপাত দেখতে চায় না যুক্তরাষ্ট্র। তাই ইসরায়েলকে চাপে রাখা হয়েছে।

আগামী সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। তার আগেই যুদ্ধবিরতি নিয়ে এ আলোচনা সামনে এল। সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au