বিশ্ব

ভারতের ওপরও ৫০০ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প!

  • 7:02 pm - July 02, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মেলবোর্ন, ০২ জুলাই— রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখায় চড়া মাশুল দিতে হচ্ছে ভারতকে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন।

এর প্রভাব পড়তে পারে ভারতেও। ট্রাম্পের এমন সিদ্ধান্তের ফলে ধাক্কা খেতে পারে ভারতের শেয়ার বাজার।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটের একটি বিলে অনুমোদন দিয়েছে, ভারত ও চীনসহ রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে।

সিনেটে ৮৪ জন সদস্য এই বিল সমর্থন করেছেন। আগামী মাসে এটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই বিল অনুমোদিত হলে তার প্রত্যক্ষ এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

এ খবর প্রকাশ্যে এনেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। এবিসি নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আপনি যদি রাশিয়া থেকে পণ্য কেনার পাশাপাশি ইউক্রেনকে সাহায্য না করেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা আপনার পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ভারত ও চীন পুতিনের ৭০ শতাংশ তেল কেনে। যা রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সচল রেখেছে।

রিপাবলিকান এ সিনেটর জানান, মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছিলেন, এখন আপনার বিলটি উপস্থাপনের সময় এসেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগে লিন্ডসে গ্রাহামকে আইনের বাধ্যতামূলক শর্তাবলী- যেমন ‘হবে’ এর পরিবর্তে ‘হতে পারে’ এর মতো আরও বিচক্ষণ শব্দ ব্যবহার করার জন্য অনুরোধ করেছিলেন। যাতে এর বাধ্যতামূলক প্রয়োগের বিধানগুলোকে দুর্বল করা যায়।

প্রস্তাবিত শুল্কগুলো ভারত ও চীনকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে। পরিসংখ্যান বলছে, ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৪-২৫ অর্থ বছরে সর্বকালের সর্বোচ্চ ৬৮.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা মহামারি-পূর্বে ১০.১ বিলিয়ন ডলারের পরিসংখ্যান থেকে বেশি।

ভারতের বর্ধিত রফতানি এবং রাশিয়ান তেল এবং অন্য গুরুত্বপূর্ণ পণ্যের উল্লেখযোগ্য আমদানির কারণে এই বৃদ্ধি মূলত ইন্ধন পেয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক গভীর হওয়ায় উভয় দেশ ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য নির্ধারণ করেছে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au