সর্বশেষ

অর্ধেক মার্কিন ভোটারের বিশ্বাস: গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল

  • 4:47 pm - August 28, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
গাজার মানবিক পরিস্থিতি এখনও মারাত্মক। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৮ আগষ্ট- মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেক ভোটার মনে করেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। কোয়িনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে।

বুধবার প্রকাশিত ওই জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে ৭৭ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৫১ শতাংশ মনে করেন ইসরায়েল গণহত্যা করছে। তবে রিপাবলিকানদের বড় অংশ—৬৪ শতাংশ—এ মতের বিরোধিতা করেছেন।

একই জরিপে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ ভোটার ওয়াশিংটন থেকে ইসরায়েলকে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠানোর বিপক্ষে। ২০২৩ সালের নভেম্বর থেকে এ বিষয়ে করা প্রশ্নের উত্তরে এবারই সর্বোচ্চ বিরোধিতা এসেছে।
জরিপ অনুসারে, মার্কিন ভোটারদের মধ্যে কার প্রতি বেশি সহানুভূতি রয়েছে, সেই প্রশ্নে প্রায় সমান বিভাজন দেখা গেছে। ৩৭ শতাংশ বলেছেন তারা ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল, আর ৩৬ শতাংশ জানিয়েছেন তাদের সহানুভূতি ইসরায়েলিদের প্রতি। ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের এই হার ২০০১ সালে জরিপ চালু হওয়ার পর সর্বোচ্চ এবং ইসরায়েলিদের প্রতি সহানুভূতির হার সর্বনিম্ন।

কোয়িনিপিয়াকের জরিপ বিশ্লেষক টিম ম্যালয় বলেছেন, “ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বাড়ছে, আর ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার আগ্রহ তীব্রভাবে কমছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনার ধরন কঠোর সমালোচনার মুখে পড়েছে।”
এই জরিপে ১ হাজার ২২০ জন নিবন্ধিত ভোটার অংশ নেন। এর ভুলের সীমা ধরা হয়েছে প্লাস–মাইনাস ৩.৪ শতাংশ।

উল্লেখ্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে। তবে ইসরায়েল তা অস্বীকার করে আসছে।

গত বছর জানুয়ারিতে আন্তর্জাতিক আদালত (ICJ) দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলা গ্রহণ করে জানায়, ফিলিস্তিনিদের গণহত্যা থেকে সুরক্ষার “যৌক্তিক অধিকার” রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং নিহত হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

থানা থেকে লুট হওয়া অস্ত্র মসজিদে কিভাবে গেল?

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার…

জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করল হাদির ইনকিলাব মঞ্চ, দেশজুড়ে সমালোচনা

ভাষা আন্দোলনের বিরোধিতার সঙ্গে জড়িয়ে থাকা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করেছে শহীদ শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠিত সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’। শুক্রবার…

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নাচ-গান নিয়েও মৌলবাদীদের আপত্তি, তারা কি দিনেও ঘুমান?

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলেছে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ। আগামী ১৪ সেপ্টেম্বর কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের…

খুতবায় প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে চাকরি হারালেন ইমাম

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে জুমার খুতবায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এবং নামাজে অস্বাভাবিক বিলম্বসহ একাধিক অভিযোগকে কেন্দ্র করে মুসল্লিদের তোপের মুখে পদত্যাগ করেছেন রানিহাটি…

চিন্ময়কৃষ্ণের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের সমালোচনায় নওশাদ সিদ্দিকি

অসুস্থ মায়ের সঙ্গে শেষ দেখাটাও করতে পারেননি বাংলাদেশে কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। প্যারোলে মুক্তির আবেদন নাকচ হওয়ার পরই মারা যান তাঁর মা সন্ধ্যারানি দাস।…

চায়নিজ তাইপেকে হারিয়ে সপ্তম হয়ে শেষ বাংলাদেশের অভিযান

চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়ে সপ্তম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে দারুণ জয় দিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au