বিনোদন

নতুন ইনিংস নিয়ে মুখ খুললেন হবু বাবা ভিকি কৌশল

  • 9:56 pm - October 15, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার

মেলবোর্ন, ১৫ অক্টোবর- বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এই তারকা দম্পতির জীবনে আসছে নতুন সূর্যোদয়। দীর্ঘদিনের জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নিজেরাই জানালেন সুখবর। শিগগির তাদের ঘর আলো করে আসছে ছোট্ট অতিথি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনার বেবি বাম্পের ছবি প্রকাশ হতেই যেন শুভেচ্ছায় ভরে উঠেছে গোটা বলিউড।

দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে জীবনের এই নতুন ইনিংস নিয়ে মুখ খুললেন হবু বাবা ভিকি কৌশল। শুধু তাই নয়, সাক্ষাৎকারে সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সময় সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এই অভিনব জার্নি প্রসঙ্গে ভিকি বলেন, ‘এটা সত্যিই অনবদ্য একটা অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। এটা সত্যি বলতে সবথেকে বড় আশীর্বাদ। তাই এই সময়টা আমরা ভীষণভাবে উপভোগ করছি। আমার তো মাঝেমধ্যে মনে হচ্ছে আমরা আর বাড়ি থেকে বাইরে যেতেই পারব না।’

জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকার জন্য এই সুন্দর সময়ে ক্যাটরিনাকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করছেন ভিকি। অভিনেতা জানান, বেশিরভাগ সময়টাই এখন তারা একসঙ্গে বাড়িতে কাটাচ্ছেন।

এর কারণ হিসেবে তিনি বলেন, বাচ্চার বেড়ে ওঠার কোনো মুহূর্ত তিনি চোখের আড়াল করতে চান না। আর সে কারণেই আগামীতেও বেশিরভাগ সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে চান বলিউডের এই জনপ্রিয় তারকা।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au