বিনোদন

গুঞ্জন নিয়ে কানাঘুষার জবাব দিলেন সোনাক্ষী

  • 1:04 am - October 18, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার

মেলবোর্ন, ১৮ অক্টোবর- বলিউডে ফের জল্পনার কবলে সোনাক্ষী সিনহা। গত মঙ্গলবার রাতে মুম্বাইয়ের ঝলমলে এক অনুষ্ঠানে যখন স্বামী জহির ইকবালের হাত ধরে উপস্থিত হলেন সোনাক্ষী, তখনই যেন ছড়িয়ে পড়ল এ গুঞ্জন। এরপর নেটদুনিয়া থেকে প্রশ্ন উঠে আসে, তবে কি মা হতে চলেছেন সোনাক্ষী, যা নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আলোচনা শুরু হয় সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে সোনাক্ষী-জাহিরের উপস্থিতিকে কেন্দ্র করে। অভিনেত্রীর পোশাক আর আচরণ ঘিরে শুরু হয়েছে নতুন করে এই গুঞ্জন।

লাল রঙের আনারকলিতে সেজেছিলেন সোনাক্ষী। তবে সবার নজর কাড়ে তার ওড়না। কাঁধ থেকে ওড়নাটি এমনভাবে নেমে এসেছিল যে, অনেকেরই মনে হয়েছে তিনি যেন পেটের অংশটি আড়াল করার চেষ্টা করছেন।

জহিরের হাত ধরে রেড কার্পেটে অভিনেত্রীর হেঁটে আসার এই ছবি সামনে আসতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়ে।

অনেকেরই ধারণা, সোনাক্ষী ওড়না দিয়ে তার ‘বেবিবাম্প’ আড়াল করার চেষ্টা করছেন। এমনকি ছবি তোলার সময়ও সোনাক্ষী পেটের কাছে হাত দিয়ে পোজ দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

বি-টাউনে যখন এসব গুঞ্জন নিয়ে কানাঘুষা চলছে। ঠিক তখনই এসব জল্পনার জবাব দিলেন সোনাক্ষী। জানান, তিনি এই মুহূর্তে এসব ভুল চর্চা থেকে নিজেকে দূরে রাখার উপায় খুঁজে পেয়েছেন।

সোনাক্ষী বলেন, ‘এই মুহূর্তে আমি কোনো কাজ করছি না। ব্যক্তিজীবনে খুব ভালো আছি। তাই এখন এসব গুজবে কান দেব না। যখন আবার কাজে ফিরব, তখন এসব বিষয় নিয়ে কথা বলব। তার আগে নয়।’

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au