বিনোদন

আবারও হামলা কপিলের রেস্তোরাঁয়, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

  • 5:40 am - October 18, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার

মেলবোর্ন, ১৮ অক্টোবর- বিনোদন জগতের জনপ্রিয় কৌতুকশিল্পী ও সঞ্চালক অভিনেতা কপিল শর্মার কানাডার রেস্তোরাঁ ‘ক্যাপস ক্যাফে’-তে আবারও হামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। গুলিবর্ষণের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন— আবার কি লরেন্স বিষ্ণোই গ্যাং এ হামলা চালিয়েছে?

এর মধ্যেই এ ঘটনার দায় স্বীকার করে নিলেন বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। কূলদীপ সিন্ধু ও গোল্ডি ঢিলো নামে ওই দুই সদস্য নিজেদের সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। তারা লিখেছেন, আমি কূলদীপ সিন্ধু ও গোল্ডি ঢিলো হামলার দায় নিচ্ছি। সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু যারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত, যারা সাধারণ মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে, তারা সাবধান।

এর আগে দুবার একই ঘটনা ঘটেছে। সেই হামলার দায়ও নিয়েছে বিষ্ণোই দলের দুই সদস্য। যদিও এ ঘটনার পর এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি কপিল শর্মা।

চলতি বছরের শুরুর দিকে কানাডায় নিজের রেস্তোরাঁ খোলেন কৌতুকশিল্পী কপিল শর্মা। এরপর থেকেই একের পর এক হামলার শিকার। যদিও তার ব্যবসার সব কিছু দেখভাল করেন কপিলপত্নী। এ রেস্তোরাঁ খোলার পরপরই ভয়াবহ হামলা হয়। গত ৯ জুলাই ভোরের দিকে ক্যাফে খুলতেই গাড়ি করে কয়েকজন দুষ্কৃতকারী এসে বাইরে থেকে ক্যাফেতে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সেই ঘটনার দায়ও স্বীকার করেছিলেন হরজিৎ সিংহ লাড্ডি নামে এক দুষ্কৃতকারী।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au