বিনোদন

তাহসানের জন্মদিনে প্রকাশ পেয়েছে শেষ গান

  • 9:15 pm - October 19, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
মেলবোর্ন, ১৯ অক্টোবর- অভিনয়কে বিদায় জানিয়েছেন বছর কয়েক আগেই, এরপর কিছুদিন আগে সংগীত জীবনকেও বিদায় জানান তাহসান খান। স্পষ্ট জানিয়েছিলেন, আর গান করবেন না। অবসরে যাচ্ছেন তিনি। সামনের সময়টা কেবল নিজের মতো করে থাকতে চান।

সেপ্টেম্বরের শেষ দিকে শেষ সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, ‘তিনটা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করব না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটা হয়তো শুধু প্রকাশিত হবে। তারপর শেষ।এরপর আর কোনো নতুন গান প্রকাশ করব না।’

গতকাল শনিবার (১৮ অক্টোবর) তাহসানের জন্মদিনে প্রকাশ পেয়েছে তার শেষ গানটি। ‘প্রাকৃতিক’ শিরোনামের এ গানটি তাহসানের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে।

২০০৩ সালে প্রকাশিত ব্যান্ড ব্ল্যাকের জনপ্রিয় অ্যালবাম ‘উৎসবের পর’-এ প্রথমবার শোনা গিয়েছিল ‘প্রাকৃতিক’ গানটি।

তখন এর গায়ক ছিলেন জন কবির ও তাহসান খান। সেই সময়ের শ্রোতাদের কাছে গানটি ছিল তরুণ প্রজন্মের আবেগের প্রতীক, বিশ্ববিদ্যালয়ের প্রেম, বিচ্ছেদ আর স্মৃতির গানের মতো এক মৃদু হাওয়া।দীর্ঘ ২২ বছর পর সেই গানই ফিরল নতুন সংগীতায়োজনে, এক নতুন রূপে, এক পুরোনো হৃদয়ের কণ্ঠে। তবে গানটি এবার এককভাবে গেয়েছেন তাহসান খান। গানটির কথা ও সুর অপরিবর্তিত রাখা হয়েছে, তবে সংগীতায়োজনে যুক্ত হয়েছে সময়োপযোগী যন্ত্রসংগীত ও সমৃদ্ধ সাউন্ড ডিজাইন।

পোরসেলিনার ব্যানারে এটি প্রকাশিত হয়েছে পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট-এর শেষ গান হিসেবে। এই প্রকল্পের মাধ্যমে তাহসানের গাওয়া জনপ্রিয় কিছু গানকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছিল।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au