বিনোদন

ধর্ম কি জায়রা ওয়াসিমকে গ্রাস করেছে?

  • 9:17 pm - October 19, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
মেলবোর্ন, ১৯ অক্টোবর- মাত্র ১৪ বছর বয়সেই বলিউডে যাত্রা, তাও আবার আমির খানের সঙ্গে। প্রথম সিনেমা ‘দঙ্গল’-এ আমিরের কন্যার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান জায়রা ওয়াসিম। কিন্তু তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি। ধর্মীয় কারণ দেখিয়ে ২০১৯ সালে চলচ্চিত্র জগৎ থেকে সরে দাঁড়ান তিনি।

দীর্ঘ নীরবতার পর বিয়ের খবরে ফের আলোচনায় আসেন জায়রা। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ইনস্টাগ্রামে বিয়ের দুটি ছবি প্রকাশ করেন। অভিনেত্রীর বিয়ের খবরে খুশি হয়েছিলেন তার ভক্তরা। কিন্তু বিয়ের কনে নিজের মুখ তো দূরের কথা, স্বামীর মুখও দেখাননি।তার এই আচরণে হতাশ সবাই।

ধর্ম কি জায়রা ওয়াসিমকে গ্রাস করেছে? তার বিয়ের ছবি নিয়ে আপাতত এ রকমই আলোচনা চলছে। বিয়ের ছবিতে কখনো তার হাত দেখা গেছে। কখনো বা পিঠ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু নেটিজেন এবং অভিনেত্রীর অনুরাগী প্রশ্নও তুলেছেন। জনৈক কমেন্টে লিখেছেন, ‘শেষে উগ্রবাদের অন্ধকারে কি তলিয়ে গেল উজ্জ্বল প্রতিভা? বিয়ের ছবিতেও মুখ দেখালেন না জায়রা! কোনো প্রিয় মানুষের খুশির খবরে এ রকম মতামত জানাতে হচ্ছে বলে খারাপ লাগছে।’

সূত্র: আনন্দবাজার

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au