বিনোদন

ঝড়ের মুখে নবাগত নায়ক সাইফপুত্র ইব্রাহিম আলি খান

  • 1:16 am - October 21, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার

মেলবোর্ন, ২১ অক্টোবর- প্রথম ছবিতেই যেন প্রবল ঝড়ের মুখে পড়েছেন নবাগত নায়ক সাইফপুত্র ইব্রাহিম আলি খান। ‘নাদানিয়া’ দিয়ে বলিউডে পা রাখতেই চরম সমালোচনায় জর্জরিত হন তিনি। ছবির ব্যর্থতা নিয়ে এতদিন নীরব ছিলেন তিনি। অবশেষে মুখ খুললেন ইব্রাহিম, জানালেন নিজের মনের কথা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে, তার অভিনীত প্রথম ছবি ‘নাদানিয়া’ ‘সত্যিই খারাপ ছবি’ ছিল। কিন্তু একই সঙ্গে তিনি সমালোচকদের প্রতি এক বিশেষ বার্তাও দিয়েছেন।

বলিউডে ‘নেপোটিজম’ বিতর্ক পুরোনো। তারকা সন্তানদের ছবি ফ্লপ হলে অনেক ক্ষেত্রেই যেন সমালোচনার মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। ইব্রাহিমের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে বলে মনে করছেন অনেকে।

‘নাদানিয়া’ ছবিতে তার অভিনয়, অভিব্যক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও ট্রলিংয়ের শিকার হতে হয়েছিল তাকে। নিজের প্রথম ছবির ব্যর্থতা নিয়ে ইব্রাহিম বলেন, “কিছুদিন আগেও সবাই আমার অভিনয় জগতে অভিষেকের অপেক্ষায় ছিলেন। কিন্তু ‘নাদানিয়া’ মুক্তির পর সেই উত্তেজনা একেবারে তলানিতে ঠেকল। অনবরত ট্রল করা হলো আমাকে। ‘ওর দ্বারা সম্ভব নয়’, এই কথাটি বারবার শুনতে শুনতে খুব কষ্ট হতো। আমি সবার সামনে স্বীকার করতে চাই যে সিনেমাটা সত্যিই খারাপ ছিল।”

তিনি আরও বলেন, ‘আরে, চলো ওকে ট্রল করি’ এটা যেন একটা নিয়ম হয়ে উঠেছিল। কিছু মানুষ তো অন্য কেউ ট্রল করছে বলে তাতে যোগ দিয়েছিলেন, কিন্তু নিজেরা হয়তো সিনেমাটাই দেখেননি। এটা অপ্রত্যাশিত। সবশেষে ইব্রাহিম বলেন, ‘ভবিষ্যতে আমি যদি ব্লকবাস্টার ছবি উপহার দিই, তাহলেও একই পরিমাণ উন্মাদনা চাই আমি।’

উল্লেখ্য, শৌনা গৌতম পরিচালিত ‘নাদানিয়া’ ছবিতে ইব্রাহিমের বিপরীতে দেখা গিয়েছিল খুশি কাপুরকে এবং ছবিটি প্রযোজনা করেন করণ জোহর।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au