বিনোদন

জাদুঘরে সংরক্ষিত থাকবে আইয়ুব বাচ্চুর নানা স্মৃতি

  • 2:46 am - October 21, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার

মেলবোর্ন, ২১ অক্টোবর- আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মগবাজারে তৈরি হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’ নামের জাদুঘরটি হবে ১০ কাঠা জায়গাজুড়ে। এ জাদুঘরে সংরক্ষিত থাকবে শিল্পীর ব্যক্তি ও সংগীতজীবনের নানা স্মৃতি।

ফাউন্ডেশনের সভাপতি আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার জানিয়েছেন, এ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। তবে এর জন্য পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

ফাউন্ডেশনের সেক্রেটারি ও প্রয়াত শিল্পীর দীর্ঘদিনের সহযাত্রী আবদুল্লাহ আল মাসুদ জানিয়েছেন, জাদুঘরে আইয়ুব বাচ্চুর ব্যবহৃত গিটার, টি-শার্ট, হ্যাট, ক্যাপ, আংটি, রোদচশমাসহ থাকবে শিল্পীর স্মৃতিবিজড়িত নানা জিনিসপত্র। এবি কিচেনের আদলে তৈরি একটি রেকর্ডিং স্টুডিও থাকবে সেখানে। সংগীতপ্রেমীরা আইয়ুব বাচ্চুর জীবন ও সংগীতধারার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাবেন এ জাদুঘরে। পাশাপাশি পরিকল্পনা অনুযায়ী সেখানে থাকবে একটি মিউজিক্যাল ক্যাফে, মিলনায়তন এবং সংগীতশিল্পীদের জন্য উন্মুক্ত স্টুডিও।
আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন জানিয়েছে, জাদুঘরের প্রতিটি অংশে থাকবে আইয়ুব বাচ্চুর শিল্পযাত্রার গল্প। চট্টগ্রাম থেকে আইয়ুব বাচ্চুর ঢাকায় আসা, এলআরবি ব্যান্ডের উত্থান, আইয়ুব বাচ্চুর বিভিন্ন জনপ্রিয় গান এবং কনসার্ট উপভোগের সুযোগ।

আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘দর্শনার্থীরা যেন এখানে ভার্চুয়াল রিয়েলিটিতে আইয়ুব বাচ্চুর কনসার্টের অভিজ্ঞতা নিতে পারেন, সেই উদ্যোগও নেওয়া হচ্ছে। তবে এই বিশাল স্বপ্ন বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রয়োজন। আমরা চাই, দেশের মানুষ এই উদ্যোগে পাশে থাকুক। আমাদের প্রত্যাশা, এই মিউজিয়াম শুধু স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং এটি একটি সাংস্কৃতিক প্রেরণার কেন্দ্র হয়ে উঠবে।’

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au