বিনোদন

মাইলি-মোরান্দোর বাগদান নিয়ে নতুন আলোচনা

  • 3:35 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:৪১ বার

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- হলিউড অভিনেত্রী ও গায়ক মাইলি সাইরাস, যিনি বরাবরই ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন। লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার খবর জানা ছিল ভক্তদের। পরে ম্যাক্স মোরান্দোর সঙ্গে প্রেম করার খবরও জানা যাচ্ছিল। তবে তাদের বাগদান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তবে গত সোমবার রাতে লস অ্যাঞ্জেলেসে, নতুন সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ প্রিমিয়ারে মাইলি ও ম্যাক্সকে একসঙ্গে দেখা যায়। সেখানে লাল গালিচায় হাঁটার সময় মাইলির হাতে একটি হীরার আংটি দেখা গেছে।

তারা বেশ ঘনিষ্ঠভাবে ছবিও তোলেন। সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্তরা লক্ষ্য করেন, মাইলির বাম হাতের আঙুলে একটি বড় হীরার আংটি রয়েছে। অনুরাগীদের ধারণা, এটা তাদের বাগদানের আংটি।

এই আংটি কয়েকদিন আগেও প্রকাশ্যে এসেছিল। এটি প্রথম দেখা যায় ২৩ নভেম্বর, মাইলির জন্মদিন উদযাপনের সময় ইনস্টাগ্রাম পোস্টের ছবিতে। সোনার ব্যান্ডযুক্ত এই আংটি প্রিমিয়ারে পুনরায় নজরে আসে।

যদিও মাইলি বা মোরান্দো কেউই এখনো বাগদান নিশ্চিত করেননি। তবে গুঞ্জন আরও তীব্র হয়েছে মোরান্ডোর পিতা ইনস্টাগ্রামে দম্পতিকে অভিনন্দন জানানোর পর।

২০২১ সালের শেষ দিকে দুজনের মধ্যে সম্পর্ক শুরু হয়। ২০২২ সালে সম্পর্কের কথা নিশ্চিত করলেও পরবর্তী সময় এ বিষয়ে খুব বেশি কথা বলেননি।

মাইলি সাইরাস প্রথমে খ্যাতি পান ডিজনি চ্যানেলের হান্নাহ মোনতাহা সিরিজের মাধ্যমে। এছাড়া তিনি কয়েকটি সিনেমা ও টিভি শোতেও অভিনয় করেছেন। তার পপ ও রক সঙ্গীত বিশ্বজুড়ে গায়িকা হিসেবে তাকে খ্যাতিমান করেছে।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au