বাংলাদেশ

‘জ্বালানি সাশ্রয়ে’ সোমবার থেকেই সব বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু

  • 4:03 am - March 09, 2026
  • পঠিত হয়েছে:১৮ বার
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

মেলবোর্ন, ৯ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে সম্ভাব্য বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার থেকেই পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের কাছে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী আচরণ নিশ্চিত করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।

এদিকে দেশের কিছু বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ রোববার থেকেই ছুটি শুরু হয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এ ১৫ মার্চ থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ ১০ মার্চ থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে ১১ দফা নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব নির্দেশনার মধ্যে রয়েছে দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করা, অপ্রয়োজনীয় লাইট ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা, এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা, অফিস শেষে সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও গাড়ির ব্যবহার সীমিত রাখা।

সরকারের আশা, এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে উল্লেখযোগ্য সাশ্রয় সম্ভব হবে।

এই শাখার আরও খবর

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ট্যাংকার, আরও আসবে চারটি

মেলবোর্ন, ৯ মার্চ- মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর ১০ দিনের মাথায় ২৭ হাজার টনের বেশি ডিজেল নিয়ে একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। আজ সোমবার সিঙ্গাপুর থেকে…

ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে এই মোজতবা খামেনি

মেলবোর্ন, ৯ মার্চ- ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি নির্বাচিত হয়েছেন। তিনি ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির দ্বিতীয় ছেলে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে…

ইরানের নতুন সর্বোচ্চ নেতার নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প: ফক্স নিউজ

মেলবোর্ন, ৯ মার্চ- ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্তুষ্ট নন’। রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে এই…

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত: অস্ট্রেলিয়া কি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে?

মেলবোর্ন, ৯ মার্চ: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা…

হেলমেট নিয়ে কথা–কাটাকাটির জেরে এক পরিবারের ১৩ গুলিবিদ্ধ

মেলবোর্ন, ৯ মার্চ- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় হেলমেট পরে মোটরসাইকেল চালানো নিয়ে কথা–কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী, শিশু ও পুরুষ মিলিয়ে ১৪ জন আহত…

টেন্ডুলকারের যে পরামর্শে নিজেকে বদলে ফেলেন স্যামসন

মেলবোর্ন, ৯ মার্চ- ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। এই প্রত্যাবর্তনের পেছনে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au