বাংলাদেশ

তিন নাবিক নিখোঁজ

হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, ইরানের কাছে ব্যাখ্যা চাইল থাইল্যান্ড

  • 11:11 pm - March 12, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার
হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, ইরানের কাছে ব্যাখ্যা চাইল থাইল্যান্ড। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে হামলার ঘটনায় ইরানের কাছে ব্যাখ্যা চেয়েছে ব্যাংকক। একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদও জানিয়েছে থাইল্যান্ড সরকার। হামলার পর জাহাজটির তিনজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগের দিন গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে থাই পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূত নাসেরেদ্দিন হেইদারিকে তলব করা হয়েছে। তার কাছে এ ঘটনার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

‘মায়ুরি নারি’ নামের ওই জাহাজটিতে মোট ২৩ জন থাই নাবিক ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পথে জাহাজটি হামলার শিকার হয়। এ সময় মধ্যপ্রাচ্যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা এবং তার পাল্টা প্রতিক্রিয়ার মধ্যেই ঘটনাটি ঘটে।

হামলার পরপরই ওমানের নৌবাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে জাহাজের ২০ জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়। তবে তিনজন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা জাহাজটির ইঞ্জিন কক্ষে দায়িত্ব পালন করছিলেন। নিখোঁজদের উদ্ধারে এখনো অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

এ ঘটনার পর থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চলমান সংকট শুধু ওই অঞ্চলের দেশগুলোর নাগরিকদেরই নয়, বরং বাইরের দেশগুলোর নিরীহ মানুষের জীবন ও নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি তৈরি করছে। এতে থাইল্যান্ডের নাগরিকরাও ঝুঁকির মধ্যে পড়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক নৌপথে চলাচলের স্বাধীনতাকেও প্রভাবিত করছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হওয়ায় সেখানে অস্থিতিশীলতা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব ফেলতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এসব হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনি, বহু স্কুলছাত্রী, সাধারণ বেসামরিক মানুষ এবং দেশটির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।

এর জবাবে ইরানও পাল্টা পদক্ষেপ নেয়। দেশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে।

এদিকে মার্চ মাস থেকে ইরান কার্যত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কঠোর করেছে বলে জানা গেছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বুধবার ঘোষণা দিয়েছে, এই নৌপথ দিয়ে যেকোনো জাহাজ চলাচলের আগে তেহরানের অনুমতি নিতে হবে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজও অব্যাহত রেখেছে থাইল্যান্ড সরকার। বৃহস্পতিবার ইরান থেকে সরিয়ে নেওয়া আরও ৩৪ জন থাই নাগরিক তুরস্ক হয়ে দেশে পৌঁছেছেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সর্বশেষ সংঘাতের পর থেকে এশিয়ার বিভিন্ন দেশের অন্তত ১৬ জন নাগরিক নিহত বা নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশ থেকে চারজন, পাকিস্তান ও ভারত থেকে তিনজন করে, চীন, নেপাল ও ফিলিপাইন থেকে একজন করে রয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়ার তিনজন নাগরিক এখনো নিখোঁজ বলে জানা গেছে।

সূত্রঃ আনাদোলু এজেন্সি

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au