বিশ্ব

তৃণমূলের দাবি

এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ৯১ লাখ ভোটারের ৬৩ শতাংশই হিন্দু

  • 2:29 am - April 10, 2026
  • পঠিত হয়েছে:২২৭ বার
এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ৯১ লাখ ভোটারের ৬৩ শতাংশই হিন্দু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ এপ্রিল- পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম বা এসআইআর প্রক্রিয়া শেষে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। তবে এই বিপুল সংখ্যক বাদ পড়া ভোটারের মধ্যে কতজন হিন্দু এবং কতজন মুসলিম, সে বিষয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। এর মধ্যেই নিজেদের সাংগঠনিক বিশ্লেষণের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, বাদ পড়া নামের প্রায় ৬৩ শতাংশই হিন্দু ভোটার।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, এসআইআর প্রক্রিয়ার তিনটি ধাপের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, প্রথম ধাপে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম বাদ পড়েছিল, যার মধ্যে প্রায় ৪৪ লাখই হিন্দু এবং প্রায় সাড়ে ১৩ লাখ মুসলিম। দ্বিতীয় ধাপে বাদ পড়া প্রায় সাড়ে ৫ লাখ নামের মধ্যে ৫ লাখ ২৮ হাজারই হিন্দু এবং মুসলিম নাম ছিল প্রায় ১৩ হাজারের মতো। তৃতীয় এবং সর্বশেষ ধাপে বিবেচনাধীন তালিকা থেকে প্রায় ২৭ লাখ নাম বাদ যায়, যেখানে মুসলিম ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি, প্রায় সাড়ে ১৭ লাখের বেশি। অন্যদিকে হিন্দু নাম ছিল প্রায় ৮ লাখ ৩৫ হাজার।

এই তিন ধাপের সামগ্রিক হিসাব করলে দেখা যাচ্ছে, মোট বাদ পড়া ভোটারের মধ্যে প্রায় ৬৩ শতাংশ হিন্দু এবং প্রায় ৩৫ শতাংশ মুসলিম। বাকি অংশ অন্যান্য ধর্মাবলম্বীদের। অনুপাত হিসেবে এটি প্রায় ২:১, অর্থাৎ প্রতি দুইজন হিন্দুর বিপরীতে একজন মুসলিমের নাম বাদ পড়েছে বলে দাবি তৃণমূলের।

বৃহস্পতিবার তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা খোঁজার নামে বিজেপি সব ভোটারকেই লাইনে দাঁড় করিয়েছে এবং এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ, এমনকি দরিদ্র হিন্দুরাও হয়রানির শিকার হয়েছেন। তার ভাষ্য, “পরিসংখ্যানই বলছে, ৫৭ লাখের বেশি হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে।”

তৃণমূলের এই দাবির সত্যতা নিয়ে সরাসরি প্রশ্ন না তুললেও বিজেপি পাল্টা জানতে চেয়েছে, এই তথ্য তারা কোথা থেকে পেল। বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ীর অভিযোগ, নির্বাচন কমিশন যখন এই তথ্য প্রকাশ করেনি, তখন তৃণমূল কীভাবে তা সংগ্রহ করেছে। তিনি ইঙ্গিত দেন, বুথ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকেই এই তথ্য পাওয়া হয়ে থাকতে পারে।

তবে তৃণমূল এ বিষয়ে স্পষ্ট কোনো সূত্র উল্লেখ করেনি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন সংস্থা এসআইআর তালিকা ডিজিটালভাবে বিশ্লেষণ করেছে এবং প্রথম দুই ধাপের বুথভিত্তিক তথ্য তাদের সংগঠনের কাছেও ছিল। তাদের মতে, এই তথ্য সংগ্রহ করতে বিশেষ কোনো জটিল প্রক্রিয়ার প্রয়োজন হয়নি।

এদিকে অনেক বিশ্লেষক পুরো বিষয়টিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে গুণগত দিক থেকে দেখার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, প্রথম ধাপে যেসব নাম বাদ পড়েছে, তার বড় অংশই ছিল স্থানান্তরিত ভোটার বা একাধিক স্থানে নাম থাকা ব্যক্তিদের। অন্যদিকে তৃতীয় ধাপে বাদ পড়া নামগুলোর একটি বড় অংশ নিয়মিত ভোটারদের তালিকা থেকে বাদ গেছে, যেখানে সংখ্যালঘুদের উপস্থিতি বেশি ছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিষয়টি বিশেষ করে মতুয়া অধ্যুষিত এলাকাগুলোতে রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। কারণ এসব এলাকায় সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে বিজেপি শক্ত অবস্থান তৈরি করেছিল। ফলে হিন্দু ভোটারদের বড় অংশের নাম বাদ পড়ার বিষয়টি সেখানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে এসআইআর কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে গ্রাম থেকে শহর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন নির্বাচন কমিশনের বুথ পর্যায়ের কর্মকর্তারা। পাশাপাশি, যারা কর্মসূত্রে বাইরে অবস্থান করছেন, তাদের জন্য অনলাইনে ফরম পূরণের ব্যবস্থাও রাখা হয়েছে।

সূত্রঃ আনন্দবাজার

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au