বিনোদন

আবেগতাড়িত হয়ে শয্যাশায়ী মাকে যা বলেছিলেন শাহরুখ

  • 1:44 am - March 26, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার

শাহরুখ খান। ক্যারিয়ারের শুরু থেকেই যে বলিউডে রাজত্ব করেছেন এমনটা মোটেও নয়। একের পর এক ধাক্কা সহ্য করে টিকে থাকতে হয়েছে তাকে। শুরুতেই অভাবের সঙ্গে লড়াই। তারপরই পরিবারে একের পর এক মৃত্যু। আঘাত সহ্য করতে পারেননি শাহরুখ। ১৯৮১ সালে প্রথম ধাক্কা খান কিং খান, যখন তিনি প্রথম জানতে পেরেছিলেন যে তার বাবার ক্যান্সার। বাবার মৃত্যু সহ্য করতে পারেননি তিনি।

এর মাঝেই আরও বড় আঘাতের মুখোমুখি পড়তে হয় তাকে। হঠাৎই মৃত্যুশয্যায় চলে যান শাহরুখের মা। মা-বাবাকে ভীষণ ভালোবাসতেন তিনি। একাধিক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, তিনি প্রতিটা মুহূর্তে অভিভাবকদের কতটা মনে করেন।

তবে মা যখন মৃত্যুশয্যায়, তখন আর নিজেকে সামলাতে পারেননি শাহরুখ। আবেগে ভেসে অসুস্থ মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, মা যদি চলে যায় তবে তিনি নিজেকে শেষ করে দেবেন। ভেবেছিলেন এ কথা শুনে তার মা হয়ত দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এক সাক্ষাৎকারে শাহরুখ জাজানান, সেই সময় মায়ের সঙ্গে যে ব্যবহারটা তিনি করেছিলেন তা মোটেও মেনে নেওয়ার মতো নয়। আজ তিনি বুঝতে পারেন তা কতটা বোকা বোকা আচরণ ছিল। তিনি সেই সময় মাকে রীতিমতো হুমকি দিয়েছিলেন, বলে দিয়েছিলেন, তিনি কাজ ছেড়ে দেবেন, পড়াশোনা ছেড়ে দেবেন। বোনের যত্ন নেবেন না। খারাপ হয়ে যাবেন।

আসলে তিনি চেয়েছিলেন তার মাকে ভয় দেখাতে। মাকে আটকে রাখতে। কিন্তু শাহরুখ বাস্তব বুঝতে পারেন পরে। মৃত্যু আটকানো যায় না। তার মায়ের তখন যাওয়ারই ছিল। শাহরুখ পরে মুখে হাসি নিয়ে বলেন, মা যেখানেই আছেন ভালো আছেন। কারণ আমি বোনের যত্নও নিয়েছি, পাশাপাশি কাজও করে চলেছি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au