বিশ্ব

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

  • 6:39 pm - September 09, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
থাইল্যান্ডে স্কুলে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে হত্যা করলেন পুলিশ সদস্য।ছবি: ফেসবুক থেকে নেওয়া

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে প্রদেশটির নং প্লা লাই এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় স্কুলে থাকা সব শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত পুলিশ সদস্য স্কুলে এসে প্রথমে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর শ্রেণিকক্ষের বাইরে তাকে গুলি করেন। গুলিতে ঘটনাস্থলেই শিক্ষিকা নিহত হন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

নং প্লা লাই উপ-জেলা পরিষদের চেয়ারম্যান সায়ান ক্লোমাওনকে বলেন, অভিযুক্ত ব্যক্তি ওই এলাকারই একজন পুলিশ সদস্য। স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ১০টার দিকে তিনি স্কুলে এসে তার স্ত্রীকে গুলি করেন। গুলি করার আগে দুজনের মধ্যে কথা হয়েছিল বলেও জানান তিনি।

চেয়ারম্যান আরও বলেন, ঘটনাটি শ্রেণিকক্ষের বাইরে ঘটায় কোনো শিক্ষার্থী সরাসরি গুলির ঘটনা দেখেনি। স্ত্রীকে হত্যার পর অভিযুক্ত পুলিশ সদস্য নিজের বাড়িতে ফিরে যান।

পরে পুলিশ তার বাড়িটি ঘিরে ফেলে এবং আত্মসমর্পণের জন্য তার সঙ্গে আলোচনা শুরু করে। চোনবুরি প্রদেশের গভর্নর নারিস নিরামাইওং জানান, অভিযুক্ত যে বাড়িতে অবস্থান করছিল সেটি ঘিরে রাখা হয়েছে। তাকে আত্মসমর্পণে রাজি করাতে আইনশৃঙ্খলা বাহিনী আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে হত্যাকাণ্ডের পেছনে তার উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট নয়।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে গভর্নর নারিস নিরামাইওং জানান, স্কুল থেকে তিন শিক্ষক ও আরও তিন কর্মচারীসহ মোট ৪৪ শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর কিন্ডারগার্টনটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষ প্রভাবের কারণে শিশু ও স্কুলের কর্মীদের মানসিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর। বিশেষ করে যারা ঘটনার পর আতঙ্কিত বা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে, তাদের প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।

থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্রের মালিকানার হার তুলনামূলকভাবে বেশি হওয়ায় দেশটিতে মাঝেমধ্যেই গুলির ঘটনা ঘটে। অতীতে সরকার অস্ত্র আইন আরও কঠোর করার প্রতিশ্রুতি দিলেও এ ধরনের সহিংসতা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

এর আগে দেশটির উত্তরাঞ্চলে এক সাবেক পুলিশ সদস্য বন্দুক ও ছুরি নিয়ে একটি নার্সারিতে হামলা চালিয়েছিলেন। ওই ঘটনায় ২৪ শিশু ও ১২ প্রাপ্তবয়স্ক নিহত হন। ঘটনাটি থাইল্যান্ডের অন্যতম ভয়াবহ বন্দুক হামলা হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া সম্প্রতি দেশটিতে এক কিশোর তার দাদা-দাদিকে গুলি করার পর একটি স্কুলের পাঁচ কর্মী ও এক শিক্ষার্থীকে হত্যা করে এবং পরে নিজেও আত্মহত্যা করে। এসব ঘটনার পর দেশটিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন আক্রান্ত, সেদিন তিনি কোথায় ছিলেন?

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au