বিশ্ব

নিউজিল্যান্ডের সংসদে ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি পাস

  • 3:15 pm - September 16, 2026
  • পঠিত হয়েছে:২১৮ বার
ভারতীয় পণ্যে শূন্য শুল্কের ঘোষণা।ছবি : রয়টার্স

ভারতের সঙ্গে বহুল প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের সংসদে ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আইন ৯৩-২৯ ভোটে পাস হয়েছে। বিরোধী লেবার পার্টির সদস্যরাও বিলটির পক্ষে ভোট দিয়েছেন।

চুক্তিটি পুরোপুরি কার্যকর হলে ভারতের বাজারে নিউজিল্যান্ডের প্রায় ৯৫ শতাংশ পণ্য রপ্তানিতে শুল্ক পুরোপুরি তুলে নেওয়া অথবা উল্লেখযোগ্যভাবে কমানো হবে। চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই নিউজিল্যান্ডের ৫৭ শতাংশ রপ্তানি শুল্কমুক্ত সুবিধা পাবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও পণ্যে শুল্ক কমানো হবে।

অন্যদিকে চুক্তির আওতায় নিউজিল্যান্ডের বাজারে সব ভারতীয় পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড। এ ছাড়া আগামী ১৫ বছরে ভারতে ২০ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি।

নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে বলেছেন, এই চুক্তির ফলে দেশটির রপ্তানিকারকেরা ভারতের বিশাল বাজারে দ্রুত ও ব্যাপক সুবিধা পাবেন। চলতি বছরের মধ্যেই চুক্তিটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ২৭ এপ্রিল ২০২৬ নয়াদিল্লিতে স্বাক্ষরিত হয়। ভারতের পক্ষে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং নিউজিল্যান্ডের পক্ষে টড ম্যাকক্লে চুক্তিতে সই করেন।

২০২৬ সালের জুন পর্যন্ত হিসাব অনুযায়ী, দুই দেশের মধ্যে পণ্য ও সেবার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৩.৯৯ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার। বর্তমানে ভারত নিউজিল্যান্ডের পণ্য ও সেবা রপ্তানির নবম বৃহত্তম বাজার।

নিউজিল্যান্ডের সরকারি তথ্য অনুযায়ী, চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশটির রপ্তানির ৯৫ শতাংশে শুল্ক কমবে বা উঠে যাবে। এর মধ্যে মাংস, উল, কয়লা এবং কাঠ ও বনজ পণ্যের বড় একটি অংশ দ্রুত শুল্কমুক্ত সুবিধা পাবে।

তবে সংসদে বিল পাস হলেও চুক্তিটি কার্যকর হতে দুই দেশের নিজ নিজ অনুমোদন ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হতে হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হবে।

সুত্রঃ ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

আরব সাগরে ভারত-পাক নৌজাহাজের সংঘর্ষ, পাক কূটনীতিককে তলব নয়াদিল্লির

উত্তর আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় টহল দেওয়ার সময় ভারতীয় নৌসেনার একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌসেনার একটি টহল জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিল্লিতে নিযুক্ত…

সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ

দেশে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনেই ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।…

অফ-সিজনে মাউন্ট ফুজিতে উদ্ধার অভিযানে ফি নেবে জাপান

জাপানের বিখ্যাত মাউন্ট ফুজিতে পর্যটনের ব্যস্ত মৌসুমের বাইরে ওঠার সময় কেউ বিপদে পড়লে হেলিকপ্টারে উদ্ধার করতে হলে তার কাছ থেকে খরচ নেওয়ার পরিকল্পনা করেছে দেশটির…

স্টুডেটদের পরিবার আনা কঠিন করছে অস্ট্রেলিয়া

অভিবাসন কমাতে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের দেশটিতে নিয়ে আসার সুযোগ কার্যত সীমিত করার পরিকল্পনা করছে সরকার। নতুন অভিবাসন ব্যবস্থার আওতায় সাময়িক ভিসার সংখ্যা কমানো,…

নতুন গঙ্গা চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। আগামী ডিসেম্বরেই চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার…

৪২ দিনের ব্যবধানে একই হাসপাতালে আবারও আগুন

সাতক্ষীরার চৌরঙ্গী মোড়ে অবস্থিত বেসরকারি ব্লিস হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার রাখার স্থান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au