বিশ্ব

সৌদি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

  • 10:20 pm - September 16, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
কয়েক সপ্তাহ ধরেই সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার দাবি করছে ইয়েমেনের হুথিগোষ্ঠী, ফাইল ছবি

ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বুধবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এ দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইয়াহইয়া সারি বলেন, ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় সামরিক অভিযান চালানোর সময় সৌদি যুদ্ধবিমানটিকে ভূপাতিত করা হয়। এ সময় ‘দেশীয়ভাবে তৈরি’ আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে হুথিদের এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এদিকে, মক্কা নগরীকে লক্ষ্য করে হুথিরা হামলা চালিয়েছে বলে সৌদি আরবের সাম্প্রতিক দাবিও অস্বীকার করেছেন ইয়াহইয়া সারি। তিনি বলেন, হুথিদের সামরিক অভিযানের লক্ষ্য তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি।

এর কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানায়, ইয়েমেন থেকে হুথিদের ছোড়া একটি ড্রোন মক্কার সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মক্কা আল-মুকাররমাসহ সৌদি আরবের পবিত্র স্থানগুলোর পবিত্রতার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব স্থান রক্ষায় সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতিও প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ আরও বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা সব সময় নিশ্চিত করা প্রয়োজন।

ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতের মধ্যে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ তীব্র হওয়ার পর হুথিরা সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে আবারও সংঘাতে জড়িয়ে পড়ে।

এর পাশাপাশি সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে হুথিরা এবং লোহিত সাগরে সৌদি মালিকানাধীন বা সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার কথাও জানিয়েছে।

সূত্র:বিবিসি

এই শাখার আরও খবর

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ২০, নিখোঁজ অনেকে

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত একটি ছয়তলা আবাসিক ভবন ধসে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও…

৮ অধিনায়কের মাথায় ৮ রঙের ব্যাগি ক্যাপ, মিঠুন বললেন ‘আমরা এটা ধারণ করব’

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে যুক্ত হলো নতুন এক প্রতীকী অধ্যায়। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আট বিভাগের অধিনায়কের মাথায় আনুষ্ঠানিকভাবে পরিয়ে দেওয়া হয়েছে ব্যাগি ক্যাপ। সাবেক…

আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজে পাকিস্তানি নৌযানের ধাক্কা, পরে যা ঘটল

আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। এ ঘটনায় বড় ধরনের…

নাইন নেটওয়ার্ক ছাড়ছেন ‘টুডে’ উপস্থাপক সারাহ আবো

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সকালের অনুষ্ঠান ‘টুডে’-এর সহ-উপস্থাপক সারাহ আবো নাইন নেটওয়ার্ক ছাড়ার ঘোষণা দিয়েছেন। চলতি বছরের শেষেই নাইন নেটওয়ার্কের সঙ্গে তার পথচলা শেষ হবে। এরপর তিনি…

কুমিল্লায় ফুফু-ভাতিজা হত্যা, ২০ ঘণ্টায় গ্রেপ্তার ৩

কুমিল্লার মুরাদনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার ২০ ঘণ্টার মধ্যে তাদের…

বৈশ্বিক বাণিজ্যব্যবস্থার সংকটে ঝুঁকিতে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক বাণিজ্যের প্রচলিত নিয়ম ও কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে অস্ট্রেলিয়া বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au