বিশ্ব

ব্রিক্‌স সম্মেলনের পর দুই রাষ্ট্রপ্রধানের স্বাস্থ্য নিয়ে আলোচনা

  • 1:45 pm - September 17, 2026
  • পঠিত হয়েছে:৬৮ বার
(বাঁ দিকে) চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা (ডান দিকে)। — ফাইল চিত্র

ব্রিক্‌স সম্মেলন চলাকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন এবং পরে তাঁকে বিশেষ বিমানে করে বেজিংয়ে ফিরিয়ে নেওয়া হয় বলে দাবি করেছেন চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে। তাঁর দাবি, বেজিংয়ের ৩০১ হাসপাতালে শি জিনপিংয়ের অস্ত্রোপচারও হয়েছে। তবে এসব দাবির কোনোটি এখনো চীনা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

ওয়ানজুন শিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে দাবি করেন, নয়াদিল্লিতে ব্রিক্‌স সম্মেলনের সময় শি জিনপিং অসুস্থ হয়ে পড়েন। তাঁর সঙ্গে থাকা চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়ার পর বিশেষ বিমানে তাঁকে চীনে ফিরিয়ে নেওয়া হয়। বেজিংয়ে পৌঁছানোর পর তাঁকে সামরিক হেলিকপ্টারে করে ৩০১ হাসপাতালে নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

ওয়ানজুনের দাবি, শি জিনপিংয়ের চিকিৎসক দল মনে করছে তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এ ধরনের স্ট্রোকে মস্তিষ্কে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়। তবে এই দাবির পক্ষে স্বাধীন কোনো চিকিৎসা নথি বা সরকারি তথ্য প্রকাশ্যে আসেনি।

ওয়ানজুন আরও দাবি করেন, ভারতে চিকিৎসা নেওয়ার বিষয়ে শি জিনপিং সম্মত হননি। তাঁর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ভারতের হাতে চলে যেতে পারে, এমন আশঙ্কা থেকেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই দাবিরও কোনো সরকারি ভিত্তি পাওয়া যায়নি।

শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়ানোর মধ্যে তাঁর ব্রিক্‌স সফর ঘিরে বিভিন্ন প্রতিবেদন সামনে এসেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন শি।

অসুস্থ রামাফোসাও

এদিকে, ব্রিক্‌স সম্মেলন থেকে দেশে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তাঁর দপ্তর বুধবার জানিয়েছে, অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি আপাতত সব জনসংযোগমূলক কর্মসূচি থেকে বিরত থাকছেন এবং বিশ্রামে রয়েছেন।

রামাফোসা ১৪ সেপ্টেম্বর ব্রিক্‌স সম্মেলন শেষে দক্ষিণ আফ্রিকায় ফেরেন। তাঁর দপ্তর জানিয়েছে, নির্ধারিত কর্মসূচিতে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীরা তাঁর প্রতিনিধিত্ব করবেন। তবে তাঁর অসুস্থতার ধরন বা শারীরিক অবস্থার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ফলে একই ব্রিক্‌স সম্মেলন থেকে ফেরার পর দুই দেশের দুই রাষ্ট্রপ্রধানের স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে শি জিনপিংয়ের স্ট্রোক ও অস্ত্রোপচারের খবরটি এখনো অনিশ্চিত এবং ওয়ানজুন শিয়ের দাবির মধ্যেই সীমাবদ্ধ। অন্যদিকে রামাফোসার অসুস্থতার বিষয়টি তাঁর দপ্তর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

সূত্র:আনন্দবাজার.কম

এই শাখার আরও খবর

ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় ‘পরিকল্পনা ও পরবর্তী কর্মকাণ্ডে’ দুই কিশোর

সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মার্কো তাপিয়াকে হত্যার ঘটনায় ১৪ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, তারা সরাসরি হামলাকারী…

ভিয়েতনামে অস্ট্রেলীয় গ্যাং নেতা হত্যায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ

ভিয়েতনামে অস্ট্রেলীয় আন্ডারওয়ার্ল্ডের অন্যতম পরিচিত ব্যক্তি লরেঞ্জো লেমালুকে হত্যার ঘটনায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, অভিযুক্তদের একজন…

ইউপিআই মাশুলে তীব্র বিতর্ক, ট্রাম্পের চাপের অভিযোগ রাহুলের

ভারতে ২ হাজার রুপির বেশি নির্দিষ্ট ইউপিআই ব্যবসায়িক লেনদেনে মাশুল আরোপের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী…

ব্রাইটনের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায়, ইউনাইটেডের দুর্দশা আরও বাড়ল

লিগ কাপে নিজেদের মাঠে দুই গোলের লিড নিয়েও ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবারের এই হারে নতুন মৌসুমে ক্লাবটির সংকট আরও…

উজ্জ্বল রাত কি এডিস মশার কামড়ানোর সময় বাড়িয়ে দিচ্ছে?

বাংলাদেশের শহরগুলোতে সূর্য ডোবার পরও বাড়ছে কৃত্রিম আলোর ব্যবহার। আর এর মধ্যেই ডেঙ্গুর জীবাণু ছড়ানো এডিস মশার আচরণ নিয়ে নতুন করে ভাবছেন গবেষকরা। দিনের মশা…

ইতিহাসের অমীমাংসিত প্রশ্ন: মুসলমানদের জন্য আলাদা দেশ কেন প্রয়োজন হয়ে উঠেছিল?

ভারতবর্ষের মুসলমানদের কেন নিজেদের জন্য আলাদা দেশ প্রয়োজন হয়ে উঠলো? মোটামুটি তিনশো বছর ভারত ‘মুসলিম শাসনে’ ছিল। এই সময়ে ভারতবর্ষের রাষ্ট্র ভাষা আরবী ফারসি ছিল।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au