হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্যে গরমিল, পদ হারানোর ঝুঁকিতে এমপি মাহবুবা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্যের গরমিলের অভিযোগ উঠেছে। তাঁর হলফনামায় আইন বিষয়ে উচ্চতর ডিগ্রির তথ্য…
ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে এই জ্বালানি। এটি পাইপলাইনের ৭২তম চালান।
গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় এই চালানের সরবরাহ শুরু হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তা শেষ হয় বলে পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম জানিয়েছেন।
২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালুর পর এ পর্যন্ত এর মাধ্যমে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।
আমদানি করা ডিজেল রাষ্ট্রায়ত্ত তিন তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের মধ্যে প্রায় সমানভাবে বিতরণ করা হয়। পাইপলাইনের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। এটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকা হয়ে পার্বতীপুরে পৌঁছেছে।
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন উচ্চগতির ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে।
চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হলে এই পাইপলাইনের মাধ্যমে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়। এরপর এপ্রিল, মে ও জুলাইয়ে ভারত থেকে যথাক্রমে ২৫ হাজার, ৮ হাজার ও ৮ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করে বাংলাদেশ।
এরপর আগস্টে অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানায় বাংলাদেশ। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই সর্বশেষ এই চালান দেশে এসেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au