বিশ্ব

ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

  • 2:57 am - May 10, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ইসরায়েলের তৈরি হারোপ ড্রোন।

মেলবোর্ন, ০৯ মে— পাকিস্তানের দিকে উড়ে আসা ভারতের ৭৭ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

মোট দুই দফায় ড্রোনগুলো ধ্বংস করা হয়। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ২৯টি ও রাতের বেলায় ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারত যেসব ড্রোন ছুঁড়েছে তা ইসরায়েলে নির্মিত হারপ ড্রোন।

এই ড্রোনগুলো ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ কর্তৃক নির্মিত একটি ‘লোইটারিং মিউনিশন’ বা ‘সুইসাইড ড্রোন’। এটি ৯ ঘণ্টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায় ঘুরে বেড়িয়ে লক্ষ্য শনাক্ত করে এবং অপারেটরের নির্দেশে নিজেকে বিস্ফোরণ ঘটিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করে।

হারপ ড্রোনে ইলেক্ট্রো-অপটিক্যাল, ইনফ্রারেড, ফরওয়ার্ড-লুকিং ইনফ্রারেড সেন্সর এবং রঙিন সিসিডি ক্যামেরা রয়েছে, যা লক্ষ্য শনাক্তকরণ ও আক্রমণে সহায়তা করে।

এটি ট্রাক বা নৌযান থেকে সহজে উৎক্ষেপণযোগ্য এবং লক্ষ্যবস্তু না পেলে ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম।

পাকিস্তানি নিরাপত্তা সূত্রে দাবি করা হয়েছে, ৬-৭ মে রাতে পাঁচটি যুদ্ধবিমান হারানোর পর ভারতীয় বিমান বাহিনী পুনরায় মানবচালিত বিমান মিশন চালাতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে।

নিরাপত্তা সূত্র এক্সপ্রেস ট্রিবিউনের কাছে আরও দাবি করে, ভারত এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সামরিক ব্যর্থতা থেকে দৃষ্টি সরিয়ে অভ্যন্তরীণ জনমতকে শান্ত রাখতে চাচ্ছে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রতিটি আগ্রাসনের জবাব ‘দৃঢ় ও সমানুপাতিক’ভাবে দিচ্ছে। ভারতের জন্য এটি একটি বড় লজ্জার বিষয় ছিল, যখন তারা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় পাঁচটি যুদ্ধবিমান, যার মধ্যে তিনটি আধুনিক রাফাল হারায়।

নয়াদিল্লি রাফাল বিমান হারানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অন্তত দুইটি রাফাল যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

এ ছাড়াও একজন জ্যেষ্ঠ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন রাফাল বিমান পাকিস্তান দ্বারা গুলি করে ভূপাতিত করা হয়েছে।

কিছু বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে, দুই দেশের মধ্যে এই সংঘর্ষ চীনা ও পশ্চিমা সামরিক প্রযুক্তির একটি পরীক্ষা হিসেবে কাজ করছে। বিশেষ করে ভারতের রাফাল বহরের প্রতিক্রিয়ায় পাকিস্তানের চীন থেকে জে-১০সি বিমান সংগ্রহের পর।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, চীনের নির্মিত জে-১০সি বিমানগুলো অত্যন্ত কার্যকর প্রমাণিত হচ্ছে। যা আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তন করতে পারে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au