লিড নিউজ

মিলিশিয়া নেতা খুনের পর লিবিয়ায় ভারি সংঘর্ষ, বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ

  • 2:08 pm - May 13, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
লিবিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ। ছবি: আল-জাজিরা।

মেলবোর্ন, ১৩ মে— লিবিয়ার রাজধানী ত্রিপলিতে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। শক্তিশালী মিলিশিয়া নেতা আবদেল ঘানি আল-কিকলি ওরফে “গেনিওয়া” নিহত হওয়ার পর এই সহিংসতা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে ত্রিপলির দক্ষিণাঞ্চলে প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আল-জাজিরা প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের ঘরে অবস্থান করতে এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও সেখানকার প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, “সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে ত্রিপলিতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিজ নিজ বাসস্থানে অবস্থান করার অনুরোধ করা যাচ্ছে।”

এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

আল-কিকলি ছিলেন ‘স্ট্যাবিলিটি সাপোর্ট অথরিটি’ নামের একটি শক্তিশালী মিলিশিয়া সংগঠনের প্রধান। সম্প্রতি তার সঙ্গে মিসরাতা-ভিত্তিক প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর দ্বন্দ্ব চলছিল। তার মৃত্যুর খবরে রাজধানীর একাধিক এলাকায় গোষ্ঠীগত সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘাতে এখন পর্যন্ত অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানায় স্থানীয় সূত্র। আহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জাতিসংঘের লিবিয়া সহায়তা মিশন (UNSMIL) এক বিবৃতিতে বলেছে, “ত্রিপলিতে ঘনবসতিপূর্ণ এলাকায় ভারী অস্ত্র নিয়ে সংঘর্ষ চলছে, যা গভীর উদ্বেগজনক। সব পক্ষকে অবিলম্বে লড়াই বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানানো হচ্ছে।”

২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় বহু সশস্ত্র গোষ্ঠী রাজধানী ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত। সাম্প্রতিক এই সহিংসতায় দেশটির রাজনৈতিক অস্থিরতা আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au