বিশ্ব

সৌদি আরবে ট্রাম্পকে স্বাগত জানালেন যুবরাজ মোহাম্মদ

  • 8:52 pm - May 13, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার

মেলবোর্ন, ১৩ মে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদির আরব পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের প্রথম দিনে ট্রাম্প রিয়াদ পৌঁছালেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফরের সূচনা করলেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৩ মে) সৌদির স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মার্কিন প্রেসিডেন্ট রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানান।

এসময় বিশিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাম্প ও যুবরাজ সালমানকে বেগুনি কার্পেটে হেঁটে যেতে দেখা যায়।

আল জাজিরা বলছে, বিমানবন্দরের একটি হলের ভেতর দুই নেতাকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে- সেই সম্পর্কে জানা যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার ও বুধবারের কিছু অংশ সৌদি আরবের রাজধানী রিয়াদে কাটাবেন। তারপর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্র-কাতার, সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটা ট্রাম্পের প্রথম মধ্যপ্রাচ্য সফর। ‘ঐতিহাসিক’ এই মধ্যপ্রাচ্য সফরে গাজা ও ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বেশ কিছু বাণিজ্য চুক্তি হবে বলে মনে করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, বাণিজ্যিক দিক থেকে এই সফর ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সফরের প্রথম দিনেই, সৌদি যুবরাজ সালমানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের শিল্পখাতে ১ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করতে পারেন ট্রাম্প। যা সালমানের ঘোষিত ৬০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির চেয়েও বেশি।

একইসঙ্গে তিন ধনী উপসাগরীয় দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অন্তত ২ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আনতে পারেন ট্রাম্প।

এদিকে, উপসাগরীয় দেশগুলোয় সফরে থাকার সময় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিতে তুরস্কেও যেতে পারেন ট্রাম্প। সফরের আগে হোয়াইট হাউজে সাংবাদিকদের একথা জানান তিনি।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au