বিশ্ব

পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহুর ঘোষণা

  • 9:52 pm - May 19, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: টাইমস অব ইসরায়েল

মেলবোর্ন, ১৯ মে- গাজা উপত্যকার পুরো নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (১৯ মে) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট এ খবর জানিয়েছে।

ঘোষণায় নেতানিয়াহু আরও জানান, ইসরায়েলের পক্ষে আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে গাজায় মানবিক বিপর্যয় ঠেকানোর উদ্দেশে সীমিত আকারে খাদ্য প্রবেশের অনুমতি দেওয়া হবে।

নেতানিয়াহু যখন এই খায়েশ প্রকাশ করলেন তখন গাজার উত্তর ও দক্ষিণে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। স্থল অভিযান শুরু হলো এমন এক সময়ে, যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা কার্যত ফলপ্রসূ হয়নি বলে দুই পক্ষের সূত্র জানিয়েছে।

একই সময়, গাজায় সম্ভাব্য দুর্ভিক্ষ পরিস্থিতি এড়াতে খাদ্য সহায়তা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব।

নেতানিয়াহু বলেছেন, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি যে কোনও মূল্যে ঠেকাতে হবে। নইলে আমরা কূটনৈতিক এবং সামগ্রিক সমর্থন হারাবো, যা আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের বাধা হয়ে দাঁড়াবে।

সরকারের অভ্যন্তরে নানাবিধ চাপের মধ্যে এসব কথা বললেন নেতানিয়াহু। যুদ্ধ-পরিচালনা পদ্ধতি, গাজায় খাদ্য সহায়তা পুনর্বহালে নিরাপত্তা ক্যাবিনেটে ভোট গ্রহণে আপত্তিসহ বিভিন্ন কারণে সরকারের কট্টরপন্থিদের রোষানলে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

গাজায় যুদ্ধচলাকালীন সীমিত পরিসরে ত্রাণ সহায়তা গাজায় প্রবেশ করতে দিচ্ছিল ইসরায়েল। তবে, হামাসের বিরুদ্ধে খাদ্য লুটের অভিযোগ এনে গাজায় মার্চ থেকে অবরোধ দিয়ে রেখেছে তারা। পরিস্থিতি এতোটাই নাজুক হয়ে গেছে যে, বিশ্লেষকরা সতর্ক করেছেন, দ্রুত খাদ্য সমস্যার সমাধান না হলে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

গাজায় খাদ্য সহায়তা পুনর্বহালের কারণ ব্যাখ্যা করে নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক রিপাবলিকান নেতা গাজায় মানবিক বিপর্যয়ের বিষয়ে তাকে সতর্ক করেছেন। তিনি বলেন, ইসরায়েলের কড়া সমর্থকরাও বলেছেন, তারা আমাদের অস্ত্র দেবে, হামাসকে পরাস্ত করতে সবরকম সহায়তাও করবে। তবে ব্যাপক খাদ্য সংকটে তারা আমাদের পাশে থাকবে না।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, সেনাবাহিনীর সহায়তায় আমরা নিয়ন্ত্রিত একটি এলাকা স্থাপনের চেষ্টা করছি, যেখান থেকে গাজাবাসীরা নিরাপদে খাদ্য এবং ওষুধ সংগ্রহ করতে পারবে। হামাসের যেন খাদ্য লুটের সুযোগ না পায়, সেটা বিবেচনায় নিয়েই পুরো ব্যবস্থাটি পরিচালনা করা হবে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au