বিশ্ব

যুদ্ধে ‘সাহসিকতার’ জন্য ফিল্ড মার্শাল হলেন পাকিস্তানের সেনাপ্রধান

  • 7:44 am - May 21, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার

মেলবোর্ন, ২১ মে-পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে পদোন্নতি দিয়ে ফিল্ড মার্শাল করা হয়েছে।

মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে প্রধানমন্ত্রী কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি জানায়, ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে উল্লেখযোগ্য ও সাহসিক ভূমিকার স্বীকৃতি হিসেবে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে।

জেনারেল মুনির এর আগে এক ভাষণে বলেন, “পাকিস্তান আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি চায়; তবে যদি আমাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হয়, তাহলে জাতীয় মর্যাদা ও জনগণের নিরাপত্তা রক্ষায় পূর্ণ শক্তি নিয়ে জবাব দেওয়া হবে।”

পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পদে আসার আগে জেনারেল মুনির দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)–এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মুখে পড়ে। সেই সময় তিনি আইএসআই প্রধানের দায়িত্বে ছিলেন।

এই শাখার আরও খবর

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

ইরান নিয়ে হুমকির পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো

মেলবোর্ন, ২০ আগষ্ট: ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশের পর যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো। এদিকে…

স্ত্রীর আপত্তিতে হলিউডের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন টোটা রায়চৌধুরী

মেলবোর্ন, ২০ আগষ্ট: হলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন কলকাতার অভিনেতা টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে একটি শয্যাদৃশ্য থাকায় এবং সেটি নিয়ে তাঁর স্ত্রীর…

দুই দশকে কলকাতায় বড় অগ্নিকাণ্ডে প্রাণ গেছে দুই শতাধিক মানুষের

মেলবোর্ন, ২০ আগষ্ট- সরকার বদলেছে একাধিকবার। বামফ্রন্টের পর তৃণমূল কংগ্রেস, এরপর বিজেপির শাসন। কিন্তু কলকাতায় বড় অগ্নিকাণ্ডের চিত্র খুব একটা বদলায়নি। গত দুই দশকে শহরটিতে…

ফোন নম্বর ছাড়াই WhatsApp-এ যোগাযোগ, নতুন ইউজারনেম ফিচারে কেন্দ্রের নোটিস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফোন নম্বর শেয়ার না করেই ইউজার নেমের মাধ্যমে যোগাযোগের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে WhatsApp। তবে ভারতে ফিচারটি চালুর আগে Meta-কে বিস্তারিত ব্যাখ্যা…

ম্যারাডোনার মৃত্যু রহস্যে নতুন মোড়, চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। আর্জেন্টিনার আদালতে এক বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করেছেন, ম্যারাডোনার কিডনি ক্রমশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au