সর্বশেষ

যুক্তরাষ্ট্রে সংক্রামক জীবাণুসহ চীনা গবেষক গ্রেফতার

  • 7:39 pm - June 06, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
আটক চীনা গবেষক ইউনকিং জিয়ান।

মেলবোর্ন, ০৬ জুন — বিপজ্জনক ‘প্যাথোজেন’ নিয়ে আমেরিকায় ঢুকতে গিয়ে এফবিআইয়ের হাতে ধরা পড়ে গেলেন দুই চীনা গবেষক।

মঙ্গলবার এফবিআইয়ের ডিরেক্টর কাশ পটেল খবরটি নিশ্চিত করেছেন। বিপজ্জনক জৈবিক ছত্রাক পাচারের অভিযোগে ওই দু’জনকে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যেই।

বুধবার কাশ পটেল নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমেরিকায় এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে এফবিআই। ওই নারী দেশে একটি বিপজ্জনক প্যাথোজেন পাচার করছিলেন বলে অভিযোগ রয়েছে।

পটেল জানিয়েছেন, ধৃত নারীর নাম ইউনকিং জিয়ান। মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক ইউনকিংয়ের কাছ থেকে ‘ফুসারিয়াম গ্রামিনিয়ারাম’ নামে একটি বিপজ্জনক প্যাথোজেন উদ্ধার হয়েছে, যা তিনি লুকিয়ে চীন থেকে আমেরিকায় নিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।

পটেল বলেন, এই প্যাথোজেনের প্রভাবে ‘হেড ব্লাইট’ নামে একটি রোগ হয়, যা গম, বার্লি, ভুট্টা এবং ধানের মতো কৃষিজাত পণ্যের পাশাপাশি মানুষ কিংবা গবাদি পশুর স্বাস্থ্যের উপরেও উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

এই প্যাথোজেন প্রতি বছর বিশ্বব্যাপী কোটি কোটি ডলার অর্থনৈতিক ক্ষতির জন্য দায়ী। এই ঘটনাকে ‘কৃষি-সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়েছেন এফবিআইয়ের কর্তা।

একই সঙ্গে ধরা পড়েছেন ইউনকিংয়ের প্রেমিক জুনিয়ং লিউও। তার বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। চীনের এক বিশ্ববিদ্যালয়ে একই প্যাথোজেন নিয়ে গবেষণা করতেন জুনিয়ং।

এফবিআইয়ের দাবি, প্রথমে অস্বীকার করলেও জেরার মুখে দু’জনেই স্বীকার করে নিয়েছেন, তারা লুকিয়ে আমেরিকায় ‘ফুসারিয়াম গ্রামিনিয়ারাম’ নিয়ে এসেছিলেন।

ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরেই ধরা পড়ে যান ওই যুগল। তবে ইউনকিংয়ের দাবি, গবেষণার জন্যই ওই প্যাথোজেন সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি।

এফবিআইয়ের আরও দাবি, তদন্তে জানা গিয়েছে যে ইউনকিং চিনা কমিউনিস্ট পার্টির সদস্য। এই প্যাথোজেন নিয়ে কাজ করার জন্য চীন সরকারের থেকে বৃত্তিমূলক টাকাও পেতেন তিনি। দু’জনের বিরুদ্ধেই ষড়যন্ত্র, বিপজ্জনক পণ্য পাচার, মিথ্যা বিবৃতি দেওয়া এবং ভিসা জালিয়াতির অভিযোগ এনেছে এফবিআই।

এফবিআইয়ের দাবি, দীর্ঘ দিন ধরেই আমেরিকার কৃষি ও অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার জন্য সক্রিয় ভাবে কর্মী এবং গবেষকদের মোতায়েন করছে চীনা কমিউনিস্ট পার্টি।

বিপজ্জনক প্যাথোজেন পাচার করা হচ্ছে, যাতে একসঙ্গে বিপুল পরিমাণে কৃষিপণ্য নষ্ট করা যায়। এই ধরনের ঘটনাকে ‘অ্যাগ্রোটেররিজম’ (কৃষি-সন্ত্রাসবাদ) আখ্যা দেওয়া হয়। ফলে এই মামলাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এফবিআই।

এই শাখার আরও খবর

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি এবং তাঁর প্রতি মানবিক ও আইনগত সহযোগিতার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।…

অসুস্থ মাকে দেখতে প্যারোলও মিলল না চিন্ময় কৃষ্ণ দাসের

চট্টগ্রামে কারাগারে বন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অসুস্থ মাকে দেখতে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদনও নাকচ করা হয়েছে। ৭১ বছর বয়সী তাঁর মা সন্ধ্যারানি ধর দীর্ঘদিন…

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে আটক যুবককে পিটিয়ে হত্যা, যুবককে পেটাল কারা?

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টিঅ্যান্ডটি তার ভান্ডার কার্যালয়ে চোর সন্দেহে আটক এক যুবকের মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। মঙ্গলবার সকালে বিটিসিএল কার্যালয়ের…

‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না’: রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিএনপির অতীত শাসনামল ও বিভিন্ন অনিয়মের সমালোচনা করে রুমিন…

বাংলাদেশে দুই দিনে যৌন নিপীড়নের ৭৮ অভিযোগ, বেশিরভাগই মাদ্রাসার

“খুবই ছোটকালে শুরু, লজিং হুজুর সকালে পড়া থেকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার লোভ দেখিয়ে…। হুজুরের পরিবর্তন হয় কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হতো না। মাদ্রাসার বোডিং এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au