সাহিত্য ও সংস্কৃতি

সিডনিতে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হল বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব

  • 9:52 pm - June 12, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
বাবা লোকনাথ এর বাল্যভোগ অর্পণের মাধ্যমে পুজা শুরু হয়, দুপুরে রাজভোগ নিবেদন করার পর যজ্ঞ এবং লোকনাথ বাবার চরণে পুষ্পঞ্জলি প্রদান করে পুজা সমপন্ন হয়।

শতদল তালুকদার, সিডনি থেকে

মেলবোর্ন, ১২ জুন—সিডনিতে গভীর ভক্তি ও শ্রদ্ধার পরিবেশে পালিত হল বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসব। গত ৭ জুন শনিবার দিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয় বাবা লোকনাথের বাল্যভোগ অর্পণের মাধ্যমে। দুপুরে রাজভোগ নিবেদন এবং পূর্ণ যজ্ঞ সম্পন্ন করার পর বাবার চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে মূল পূজার কার্যক্রম সম্পন্ন হয়।

গত দশ বছর ধরে এই পুজার মূল আচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন সিডনির প্রিয় মুখ, শ্রদ্ধেয় শ্রী পরমেশ ভট্টাচার্য। তিনি শুধু এই উৎসব নয়, সংগঠনের সাথেও দীর্ঘদিন ধরে নিবিড়ভাবে যুক্ত।

স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে হয় ভক্তিমূলক সংগীত ও নৃত্য পরিবেশনা।

পুজা শেষে ভক্তদের মধ্যে ফল ও প্রসাদ বিতরণ করা হয় এবং আয়োজিত হয় মধ্যাহ্নভোজ। বিকেলে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বাবা লোকনাথের আরতি এবং এর পরপরই স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে হয় ভক্তিমূলক সংগীত ও নৃত্য পরিবেশনা। প্রতিটি পর্যায়েই ছিল ভাবগম্ভীর পরিবেশ এবং সুশৃঙ্খল আয়োজন।

লোকনাথভক্তদের কাছে সেবাই পরম ধর্ম। এই আদর্শকে ধারণ করেই প্রতিবছর বিদেশের মাটিতে, কর্মব্যস্ত জীবনের ফাঁকেও আয়োজিত হচ্ছে বাবা লোকনাথের তিরোধান উৎসব।

সংগঠনের অন্যতম মুখপাত্র সুজিত রায় জানান,

“২০০৫ সালে কয়েকজন ছাত্র, যারা সিডনিতে স্টুডেন্ট ভিসায় এসেছিলেন, তারা Rockdale-এ একটি ইউনিটে ঘরোয়া পরিসরে প্রথম পুজার আয়োজন করেন। পরে ২০০৭ সালে Kogarah-এর School of Arts হল ভাড়া নিয়ে সর্বসাধারণের জন্য এই পুজা উন্মুক্ত করে দেওয়া হয়। সেই থেকে শুধুমাত্র ভক্তদের সহযোগিতায় এ আয়োজন আজও চলছে।”

রহস্যময় শিবের অবতার বাবা লোকনাথ

বাবা লোকনাথের বিখ্যাত বাণী ‘রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব।’ 

লোকনাথ ব্রহ্মচারী ১১৩৭ বঙ্গাব্দ বা ইংরেজি ১৭৩০ খ্রিস্টাব্দে তত্কালীন যশোহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরশী চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী। বাবা ছিলেন একজন অত্যন্ত ধার্মিক ব্রাহ্মণ। পিতা-মাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি। লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য ১১ বছরে উপনয়ন দিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলীর হাতে তুলে দেন। এ সময় তাঁর সঙ্গী হন বাল্যবন্ধু বেনীমাধব। উপনয়ন শেষে লোকনাথ, বেনীমাধব ও ভগবান গাঙ্গুলী পদযাত্রা শুরু করেন। বিভিন্ন গ্রাম-শহর, নদ-নদী, জঙ্গল অতিক্রম করে প্রথমে কালীঘাটে এসে যোগ সাধনা শুরু করেন। এইরূপে গুরুর আদেশে বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন।

বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিমালয়ান যোগী, যাঁর যোগসাধনার মূল ছিলেন স্বয়ং শিব। ভক্তদের বিশ্বাস—তিনি ছিলেন শিবেরই অবতার। তিনি বলতেন, “দরিদ্র ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আমার পূজা।” তাই লোকনাথভক্তদের কাছে সেবাই পরম ধর্ম।

এই উদার আদর্শকে ধারণ করেই প্রতিবছর বিদেশের মাটিতে, কর্মব্যস্ত জীবনের ফাঁকেও আয়োজিত হচ্ছে বাবা লোকনাথের তিরোধান উৎসব।

উৎসবের সঙ্গে জড়িত নিবেদিতপ্রাণ সদস্যরা।

এই উৎসবের সঙ্গে জড়িত নিবেদিতপ্রাণ সদস্যরা হলেন: সুজিত রায়, আশীষ রায়, সুমন পাল, উত্তম পাল, বিজয় কুন্ডু, কিশোর দাশ, রূপম রায়, শুভগত রায়, সুমন ঘোষ, শুভ্র মজুমদার, শৈবাল রায়, সৈকত বসাক, আনন্দ বিজয় রক্ষিত, সুদেব কর্মকার, অপূর্ব দেবনাথ, মৃনাল দেওয়ানজি, বিনীতা ঘোষ, দেবী সাহা, নীলাদ্রি সাহা, সনেট সাহা ও সুবীর চক্রবর্তী।

এই শাখার আরও খবর

প্রধানমন্ত্রী হওয়ার আত্মবিশ্বাস পলিন হ্যানসনের, মুসলিম অভিবাসন নিয়ে ফের বিতর্কিত মন্তব্য

মেলবোর্ন, ২১ জুলাই: অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন-এর নেতা সিনেটর পলিন হ্যানসন বলেছেন, সুযোগ পেলে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই…

আইএসে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলি কঠোর শর্তে জামিন পেলেন

মেলবোর্ন, ২০ জুলাই-  অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা এবং ইসলামিক স্টেট (আইএস) সংগঠনে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলিকে কঠোর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের অন্যতম…

বিতর্কের মধ্যেই বার্নাবি জয়েসের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৯ জুলাই- অস্ট্রেলিয়ার ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন তার সঙ্গে দলের সংসদ সদস্য বার্নাবি জয়েসের সম্পর্কের অবনতি নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সরাসরি নাকচ করে…

সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

মেলবোর্ন, ১৯ জুলাই: সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ২০২৬। শনিবার (১৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসের ওয়েন্টওয়ার্থভিলের…

জাপানের গোয়েন্দা সংস্কারকে স্বাগত জানানো উচিত অস্ট্রেলিয়ার, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা

মেলবোর্ন, ১৮ জুলাই- জাপানের গোয়েন্দা কাঠামোতে বড় ধরনের সংস্কার আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং বিশেষ করে অস্ট্রেলিয়ার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও কৌশলগত…

অভিবাসন নিয়ে বিতর্কিত মন্তব্যে সমালোচনায় অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৭ জুলাই- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন–এর নেতা সিনেটর পলিন হ্যানসন অভিবাসন এবং মুসলিম সম্প্রদায়কে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au