অস্ট্রেলিয়া

বিমানভাড়া আকাশচুম্বী, ফ্লাইট সংকটে ভ্রমণ পরিকল্পনা বদলাচ্ছেন অস্ট্রেলিয়ানরা

  • 11:14 pm - April 20, 2026
  • পঠিত হয়েছে:২৬১ বার
ফ্লাইট সংকটে ভ্রমণ পরিকল্পনা বদলাচ্ছেন অস্ট্রেলিয়ানরা, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ এপ্রিল- অস্ট্রেলিয়ায় বিমানভাড়া হঠাৎ বেড়ে যাওয়া এবং আন্তর্জাতিক ফ্লাইট কমে যাওয়ার কারণে অনেক যাত্রী তাদের ভ্রমণ ও কর্মপরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছেন।

অপ্রত্যাশিত অস্ত্রোপচারের পর পরিবারকে দেখতে চীন সফরের পরিকল্পনা করেছিলেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা রোজ এবং তার ছেলে। তবে টিকিট পরিবর্তনের সময় যে খরচ সামনে আসে, তাতে তারা বিস্মিত হয়ে পড়েন।

নিজের নাম গোপন রাখতে ইচ্ছুক এই মেলবোর্নের মা জানান, প্রায় এক মাস আগে তিনি ও তার ছেলে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের মাধ্যমে সংযুক্ত ফ্লাইটে যাতায়াতের টিকিট কিনেছিলেন, যার দাম ছিল প্রতি জনের জন্য প্রায় ৫০০ অস্ট্রেলিয়ান ডলার।

কিন্তু পরবর্তীতে চায়না সাউদার্ন এয়ারলাইন্স এবং ট্রিপ ডটকমের মাধ্যমে যাত্রার তারিখ পরিবর্তন করতে চাইলে দেখা যায়, টিকিটের দাম বেড়ে চার গুণ হয়ে গেছে।

রোজ বলেন, “আমি জানতে পারি নতুন টিকিটের দাম একজনের জন্য ২০০০ ডলারেরও বেশি।” সঙ্গে রিশিডিউল ফি যোগ হওয়ায় এটি তার জন্য একেবারেই অস্বাভাবিক ব্যয় হয়ে দাঁড়ায়, ফলে চিকিৎসা সেরে ওঠার পরও তিনি টিকিট পরিবর্তন করতে পারেননি।

তিনি জানান, তার অফিসে ছুটি আগে থেকেই মাসখানেক আগে নিতে হয়। তাই যাত্রা বাতিল করলে শুধু টাকা নয়, ছুটির দিনও হারাতে হবে। তিনি বলেন, “জ্বালানি দাম ও মূল্যস্ফীতি বাড়ায় আবার কখন যেতে পারব জানি না। আমার ছেলেও খুব হতাশ হবে।”

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বজুড়ে বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলেছে। হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ায় বিভিন্ন অঞ্চলে বিমান ভাড়া ওঠানামা করছে। কিছু এয়ারলাইন্স ভাড়া কমালেও, অন্যদিকে অনেক রুটে টিকিটের দাম তিন গুণ পর্যন্ত বেড়েছে।

ক্রিস্টাল ঝাং, যিনি বিমান চলাচল বিষয়ে বিশেষজ্ঞ, জানান-যাত্রী চাহিদা, আসন প্রাপ্যতা এবং জ্বালানি মূল্যের কারণে এয়ারলাইন্সগুলো নিয়মিতভাবে ভাড়া সমন্বয় করছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চীনা এয়ারলাইন্সগুলো অস্ট্রেলিয়া-চীন রুটে একাধিক ফ্লাইট বাতিল করেছে এবং চাহিদা বেশি এমন অন্য রুটে ফ্লাইট সরিয়ে নিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি খরচ বৃদ্ধি এবং আঞ্চলিক সংঘাতের প্রভাবে বৈশ্বিক বিমান ভ্রমণ বাজারে অনিশ্চয়তা আরও বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায়।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au