সর্বশেষ

ওয়েবসাইটের কুকিজ: সুবিধা ও ঝুঁকির ভারসাম্য

  • 3:55 am - September 18, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
কোনো ওয়েবসাইটের ‘অল অ্যাকসেপ্ট’ অপশন নির্বাচন করলে সব ধরনের কুকি সক্রিয় হয়। ছবি: গুগল

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- অনলাইনে ওয়েবসাইটে প্রবেশ করলেই প্রায়শই দেখা যায় কুকিজ–সংক্রান্ত একটি পপ-আপ বার্তা। সেখানে ‘অল অ্যাকসেপ্ট’ বা ‘অল রিজেক্ট’ বেছে নেওয়ার সুযোগ থাকে। অনেকেই এটিকে সামান্য অসুবিধা ভেবে এড়িয়ে যান। তবে কুকিজ আসলে কী এবং এটি কীভাবে কাজ করে—তা জানা জরুরি, কারণ এগুলো অনলাইন গোপনীয়তার ওপর বড় প্রভাব ফেলতে পারে।

কুকি কী?

কুকিজ হচ্ছে ছোট ডেটা ফাইল, যা ওয়েবসাইট ব্যবহারকারীর ডিভাইসে সংরক্ষণ করে। মূল উদ্দেশ্য হলো ব্রাউজিং অভিজ্ঞতাকে সহজ ও ব্যক্তিগতকরণ করা।

বিশেষজ্ঞরা কুকিজকে চার ভাগে ভাগ করেছেন—

  • প্রয়োজনীয় কুকি: লগইন, শপিং কার্টের মতো মৌলিক কাজের জন্য অপরিহার্য।
  • ফাংশনাল কুকি: ভাষা বা অঞ্চল পছন্দ মনে রাখে।
  • অ্যানালিটিকস কুকি: ব্যবহারকারীর ব্রাউজিং–সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ করে।
  • বিজ্ঞাপন কুকি: ব্যবহারকারীর অনলাইন অভ্যাস ট্র্যাক করে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখায়।

কুকি গ্রহণ করলে ওয়েবসাইট ব্যবহার সহজ হয় এবং ব্যক্তিগতকরণ করা কনটেন্ট পাওয়া যায়। তবে এতে বিজ্ঞাপনদাতারা অনলাইন কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে পারে।
অন্যদিকে, প্রয়োজনীয় কুকি বাদে সব প্রত্যাখ্যান করলে গোপনীয়তা বজায় থাকে, যদিও অনেক সময় সাইট সঠিকভাবে কাজ করে না।

২০১৮ সালে ইউরোপীয় ইউনিয়নের জিডিপিআর আইন চালুর পর থেকেই কুকি নোটিশের ব্যবহার বেড়েছে।

প্রতিটি ওয়েবসাইটে কুকি পপ-আপ দেখা অনেক ব্যবহারকারীকে ‘কনসেন্ট ফ্যাটিগে’ ফেলেছে। তাই অনেকে না ভেবেই ‘অল অ্যাকসেপ্ট’ বেছে নেন। এই সমস্যার সমাধানে ‘গ্লোবাল প্রাইভেসি কন্ট্রোল (জিপিসি)’ নামের নতুন প্রযুক্তি চালু হয়েছে, যা ব্রাউজার থেকেই ব্যবহারকারীর গোপনীয়তার সংকেত পাঠাতে পারে। তবে এখনো এর ব্যবহার সীমিত।

বিশেষজ্ঞরা বলছেন, কুকিজ নিজে ক্ষতিকর নয়, তবে এর মাধ্যমে গোপনীয়তার ঝুঁকি তৈরি হয়। তাই প্রয়োজনীয় কুকি গ্রহণ করা যেতে পারে, কিন্তু অপ্রয়োজনীয় কুকি প্রত্যাখ্যান করাই উত্তম। একই সঙ্গে ব্রাউজারের সেটিংস থেকে কুকি মুছে ফেলা, সাইটভিত্তিক অনুমতি পর্যালোচনা করা এবং প্রাইভেসি–টুল ব্যবহার করাকে তারা গুরুত্ব দিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au