Uncategorized

মানবাকৃতির রোবটের অপারেটিং সিস্টেম বানাবে মেটা, বিনিয়োগ বিলিয়ন ডলার

  • 1:40 pm - September 28, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
প্রতীকী ছবি

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- প্রযুক্তি জায়ান্ট মেটা মানবাকৃতি বা হিউম্যানয়েড রোবট তৈরিতে বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটির সিটিও (চিফ টেকনোলজি অফিসার) অ্যান্ড্রু বসওয়ার্থ এক সাক্ষাৎকারে এই প্রকল্পের বিস্তারিত জানান।

বসওয়ার্থ বলেন, রোবট তৈরির সবচেয়ে বড় বাধা হার্ডওয়্যার নয়, বরং সফটওয়্যার। দক্ষভাবে জিনিসপত্র ধরতে বা নিয়ন্ত্রণ করতে সক্ষম করা রোবোটিকস গবেষণার অন্যতম বড় চ্যালেঞ্জ। তিনি উদাহরণ টেনে বলেন, “রোবট দাঁড়াতে, দৌড়াতে বা ডিগবাজি খেতে পারে, কিন্তু একটি গ্লাস ধরতে গেলে সেটা ভেঙে ফেলতে পারে বা পানি ফেলে দিতে পারে।”

মেটা ইতিমধ্যেই নিজেদের হিউম্যানয়েড রোবট তৈরি করছে, যার নাম ‘মেটাবট’। তবে বসওয়ার্থ স্পষ্ট করেন, তাদের মূল লক্ষ্য কেবল নিজস্ব রোবট নয়; বরং এমন একটি অপারেটিং সিস্টেম তৈরি করা, যা যেকোনো রোবট নির্মাতা ব্যবহার করতে পারবে—গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের মতো।

মেটার নতুন সুপার ইন্টেলিজেন্স এআই ল্যাব রোবটিকস দলের সঙ্গে মিলে কাজ করছে ‘ওয়ার্ল্ড মডেল’ তৈরিতে। এই সফটওয়্যার রোবটকে সুনির্দিষ্টভাবে হাত নড়াচড়া শিখাবে। বিশেষভাবে তৈরি ‘ডেক্সটারাস হ্যান্ড’ দিয়ে রোবট জটিল ও সূক্ষ্ম কাজ করতে পারবে।

টেসলার হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’ প্রসঙ্গে বসওয়ার্থ বলেন, টেসলার ডেটা সংগ্রহের পদ্ধতি তিনি বোঝেন, তবে রোবটের ক্ষেত্রে পর্যাপ্ত ডেটা কীভাবে পাওয়া সম্ভব হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন স্কেল এআই-এর সাবেক সিইও আলেক্সান্ডার ওয়াং। দলে যুক্ত হয়েছেন এমআইটির প্রখ্যাত রোবোটিকস বিজ্ঞানী স্যাংবে কিম, ওরিয়ন এআর গ্লাসেসের সফটওয়্যার আর্কিটেক্ট জিনসঙ ইউ, এবং মেটার অভিজ্ঞ রোবোটিকস ইঞ্জিনিয়ার নিং লি। পুরো দলটি পরিচালনা করছেন ক্রুজের (Cruise) সাবেক সিইও মার্ক হুইটেন।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, মেটার এই বিনিয়োগ মানবাকৃতি রোবট গবেষণায় নতুন যুগের সূচনা করতে পারে। তবে চ্যালেঞ্জ থাকবে সফটওয়্যার উন্নয়ন ও বাস্তব জীবনের জটিল কাজ সামলাতে রোবটকে যথেষ্ট দক্ষ করে তোলায়।

সূত্র: দ্য ভার্জ

এই শাখার আরও খবর

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

এবার হিন্দু শিক্ষক পরিবার হত্যার তদন্তভার ডিবিতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি)…

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর ‘না’, ফের দীর্ঘ যুদ্ধের শঙ্কা

মেলবোর্ন, ১১ আগষ্ট- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় অঞ্চলটির ভঙ্গুর শান্তিপ্রক্রিয়া নিয়ে নতুন করে…

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

মেলবোর্ন, ৮ আগষ্ট- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার জন্য অভিযুক্তের পরিবর্তে স্কুল…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au