বিনোদন

ঝড়ের গতিতে ভাইরাল রণবীর সিং-এর ১৫০ কোটির বিজ্ঞাপন!

  • 4:13 am - October 19, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
মেলবোর্ন ১৯ অক্টোবর– অন্তর্জালে উন্মুক্ত হয়েছে একটি ফার্স্ট লুক, যেখানে অ্যাকশনে লুকে হাজির হতে দেখা গেছে রণবীর সিংকে। না, কোনো সিনেমা নয়, এটি খাবারের ব্র্যান্ড ‘চিংস ডিজি চায়নিজ’-এর নতুন বিজ্ঞাপন। অন্তর্জালে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলোচনা।

এর কারণও আছে, ১৫০ কোটি রুপি বাজেটের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার, যিনি ২০২৩ সালে শাহরুখ খানকে নিয়ে ‘জওয়ান’ নির্মাণ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন।

অ্যাটলির নিজ ঘরানার অ্যাকশন স্টাইলে তৈরি এই বিজ্ঞাপনে রণবীরকে দেখা যাবে এক গুপ্তচর এজেন্টের চরিত্রে। বিপরীতে থাকছেন নায়িকা শ্রীলীলা, আর খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে।সূত্রের খবর অনুযায়ী, এই বিজ্ঞাপনটি তৈরি হয়েছে প্রায় ১৫০ কোটি রুপি বাজেটে, যা ভারতের বিজ্ঞাপন ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট। তুলনা করলে দেখা যায়, এই বিজ্ঞাপনের ব্যয় অনেক বলিউড ছবির চেয়েও বহুগুণে বেশি।

রণবীর সিং এর আগে চিংস ব্র্যান্ডের জন্য বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেছেন। রোহিত শেঠির পরিচালনায় তৈরি তার আগের ‘চিংস’ অ্যাড সিরিজও বেশ সাড়া ফেলেছিল। এবার অ্যাটলির সঙ্গে তার এই নতুন উদ্যোগকে অনেকেই বলিউড ও বিজ্ঞাপনের সংযোগের নতুন অধ্যায় হিসেবে দেখছেন। তারই ফাস্ট লুক প্রকাশ্যে এল শনিবার।
আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই বিজ্ঞাপনের পোস্টার। এখন দেখার বিজ্ঞাপনে আর কোন কোন চমক লুকিয়ে।অন্যদিকে, রণবীর এখন ব্যস্ত রয়েছেন তার আগামী ছবির কাজে। যার পরিচালক আদিত্য ধর।

এই ছবিতে তার সহ-অভিনেতা হিসেবে থাকছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই বহুল প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au