বিনোদন

রণবীর-আলিয়া উঠছেন ২৫০ কোটি রুপির ‘কৃষ্ণ রাজ’-এ!

  • 4:35 am - October 19, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার

মেলবোর্ন ১৯ অক্টোবর– ক’দিন আগেও যে বাড়ি ছিল পুরোনো স্থাপত্য, তা হয়ে উঠেছে অতি আধুনিক। ‘কাপুর ম্যানশন’-এর নতুন এই বাড়ির নাম ‘কৃষ্ণ রাজ’। রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরের নাম থেকে ‘কৃষ্ণ রাজ’ নামকরণ। ছয়তলা এই বাড়ির নকশা তৈরি করেছেন নামি স্থপতিরা।

বাড়িতে রয়েছে বিশাল বারান্দা, ব্যক্তিগত জিম, ইনফিনিটি পুল, শিশুর খেলার জায়গা, এমনকি একটি ছোট থিয়েটার। বাড়ির ভেতরে কাঠ ও মার্বেলের সংমিশ্রণে তৈরি করা হয়েছে আধুনিক তবে ঐতিহ্যবাহী সাজসজ্জা। এমনই এক বিশাল নতুন বাড়ির মালিক হতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর, মুম্বাইয়ের সেলেব পাড়ায় রণবীর-আলিয়ার স্বপ্নের বাংলো এখন সম্পূর্ণ তৈরি। বান্দ্রায় উত্তরাধিকার সূত্রে পৈতৃক ভিটা পেয়েছিলেন তারকা দম্পতি ঋষি কাপুর ও নীতু কাপুর। সেখানেই গত দেড় বছরে সুদৃশ্য বিশালাকার বাংলো বানালেন রণবীর কাপুর ও আলিয়া ভাট; যার দাম ২৫০ কোটি রুপির বেশি!

মাসখানেক আগে জানা গিয়েছিল, খুব শিগগিরই শুভক্ষণ দেখে তারা সেই বাড়িতে উঠবেন। এবার বিবৃতি দিয়ে রণবীর-আলিয়া জানালেন, দীপাবলিতে নতুন বাড়িতে পা রাখতে চলেছেন তারা।

বিবৃতিতে রণবীর-আলিয়া বলেছেন, ‘এই দীপাবলিতে শুরু হবে এক নতুন অধ্যায়। এই শুভক্ষণে আমরা যখন গৃহপ্রবেশ অনুষ্ঠান করছি, তখন আপনাদের সমর্থন কাম্য। আশা করছি, এই অনুষ্ঠানে আমাদের পরিবার-পরিজন এবং প্রতিবেশীদের গোপনীয়তার কথা মাথায় রাখবেন। এই উৎসবে আপনাদের পরিবারের প্রতি আমাদের ভালোবাসা। শুভ দীপাবলি।’

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au