বিনোদন

খুনের হুমকি পাওয়ায় ফের চর্চায় আহনা

  • 4:40 am - October 19, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার
মেলবোর্ন ১৯ অক্টোবর– কাজের বাইরে নানা সময়ে বিভিন্ন কারণে খবরের শিরোনাম হন আহনা কুমরা। মিটু আন্দোলনের সময় বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন। সালোনি চোপড়া নামের এক অভিনেত্রীর অভিযোগের সূত্র ধরেই প্রকাশ্যে অভিযোগ এনেছিলেন তিনি।সম্প্রতি খুনের হুমকি পাওয়ায় ফের চর্চায় উঠে আসেন আহনা।

তার দাবি, ভোজপুরি অভিনেতা পবন সিংয়ের অনুরাগীরা নাকি ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছেন তাকে।‘রাইজ অ্যান্ড ফল’ অনুষ্ঠানে পবন ছিলেন আহনার প্রতিযোগী। এ প্রতিযোগিতা চলাকালীন পবনের সঙ্গে ঝগড়া হয়েছিল তার। পরে প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যান দুজনেই।

অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় দুই প্রতিযোগী পরস্পরের কাছে ক্ষমা প্রার্থনাও করেন। কিন্তু সেই ঝগড়ার রেশ ভয়ংকর প্রভাব ফেলে চলেছে অভিনেত্রীর জীবনে।এর আগে এক সাক্ষাৎকারে আহনা জানিয়েছিলেন, একটি ছবিতে অভিনয় করার বিষয়ে আলোচনা করার জন্য সাজিদের সঙ্গে দেখা করার কথা ছিল অভিনেত্রীর। আহনাকে নাকি নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সাজিদ।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সাজিদ আমাকে স্পর্শ করেননি। কিন্তু অদ্ভুত ধরনের প্রশ্ন করছিলেন। তবে আমি ঘাবড়ে যাইনি। ওকে ভয় পাওয়ানোর জন্য বলেছিলাম যে, আমার মা পুলিশে কাজ করে। তার পর আর কথা বাড়াবার সাহস পাননি তিনি।
ছোট পর্দা দিয়ে শুরু, এরপর নাসিরুদ্দিন শাহের সঙ্গে ‘সোনা স্পা’ ছবিতে অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় আহনা কুমরার। তার পর ‘আন্ডার মাই বোরখা’, ‘সালাম ভেঙ্কি’র মতো বেশ কিছু জনপ্রিয় ছবিতে তাকে দেখা গেছে।সূত্র: এই সময়

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au