বিনোদন

সৌদি আরবে একই মঞ্চে একসঙ্গে উঠলেন ৩ খান

  • 4:45 am - October 19, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার

মেলবোর্ন, ১৯ অক্টোবর- বলিউডের তিন তারকা শাহরুখ খান, সালমান খান ও আমির খান। একসঙ্গে তাদের দেখতে পাওয়া অনেকটাই বিরল। এবার এই তিনজন একসঙ্গে উঠলেন একই মঞ্চে। শুক্রবার (১৭ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ অ্যারেনায় অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’-এর আসরে এই বিরল মুহূর্তের জন্ম হয়। যেখানে তারা কথা বলেন নিজেদের সিনেমা, পরিবার, বন্ধুত্ব এবং জীবনের নানা গল্প নিয়ে। এই আলাপচারিতার কিছু মুহূর্ত এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর: বলিউড হাঙ্গামা

গল্পের শুরুতেই শাহরুখ খান বলেন, ‘আমরা তিনজন কীভাবে তারকা হয়ে উঠলাম, সেটা বলা সত্যিই কঠিন।’ এরপর শাহরুখের এই কথার পরিপ্রেক্ষিতে আমির খান বলেন, ‘শাহরুখ যেমন বলেছে, এটা নির্দিষ্ট করে বলা যায় না। হয়তো আমরা ভাগ্যবান যে ভারতে জন্মেছি—একটি দেশে, যেখানে আমরা হিন্দি সিনেমার অংশ হতে পেরেছি। অন্য কোথাও জন্মালে হয়তো আমরা আজ এখানে থাকতাম না।’

এসময় আমির আরও বলেন, ‘সাফল্য আসে সময়, সুযোগ আর অবস্থানের সমন্বয়ে। সবাই পরিশ্রম করে, কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা খুব গুরুত্বপূর্ণ। অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। তার পরও চেষ্টার কারণে আমরা এগিয়ে যেতে পারি। সব মিলিয়েই এটাই সাফল্যের গল্প।’

আলোচনার এক পর্যায়ে সালমান খান রসিকতা করে বলেন, ‘আমির চলচ্চিত্র পরিবার থেকে এসেছে। আমিও তাই। আর এই মানুষটা (শাহরুখের দিকে ইঙ্গিত করে)… ও এসেছে দিল্লি থেকে।’

এ সময় দর্শকরা করতালিতে ফেটে পড়েন। শাহরুখ খান মুচকি হেসে বলেন, ‘দুঃখিত সালমান, একটু বাধা দিতে পারি? আমিও চলচ্চিত্র পরিবার থেকেই এসেছি—সালমানের পরিবারই আমার পরিবার!’

এই উষ্ণ মন্তব্যে হলজুড়ে হাততালি আর হাসির রোল ওঠে। মুহূর্তেই দর্শকরা অনুভব করেন বলিউডের এই তিন তারকার প্রকৃত বন্ধুত্বের রসায়ন।

এরপর সঞ্চালক তিন তারকার বন্ধুত্বের প্রশংসা করলে সালমান খান হাসতে হাসতে বলেন, ‘এটা শুধু মঞ্চেই দেখা যায়!’

শাহরুখ খান তৎক্ষণাৎ যোগ করেন, ‘আপনি যদি পর্দার আড়ালে দেখতেন, তাহলে জানতেন আমরা সেশন শেষ হওয়ার পর একে অপরের সঙ্গে কী করি!’

তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় রাজত্ব করছেন শাহরুখ, সালমান ও আমির খান। একসময় তারা ছিলেন পেশাগত প্রতিদ্বন্দ্বী, এখন পরিণত হয়েছেন ঘনিষ্ঠ বন্ধুত্বে। শেষবার তিনজনকে একসঙ্গে দেখা গিয়েছিল আমির খানের ‘তারে জমিন পার’ ছবির বিশেষ প্রদর্শনীতে। সম্প্রতি আরিয়ান খানের পরিচালনায় তৈরি ওয়েব সিরিজ ‘ব্যাস্টার্ডস অব বলিউড’-এও তারা অভিনয় করেছেন, যদিও একই দৃশ্যে নয়।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au