বিনোদন

খুব শিগগিরই সুসংবাদ দিচ্ছেন পরিণীতি চোপড়া

  • 8:57 pm - October 19, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার

মেলবোর্ন, ১৯ অক্টোবর- এবারের দীপাবলি পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডার জীবনে একেবারেই বিশেষ। কারণ, উৎসবের এই সময়টাতে তারা অপেক্ষা করছেন তাদের প্রথম সন্তানের আগমনের। ইতিমধ্যেই দিল্লির এক হাসপাতালে ভর্তি হয়েছেন পরিণীতি। তার পাশে রয়েছেন রাঘব ও দুই পরিবারের সদস্যরা।

পরিণীতি চোপড়া পরিবারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার সকালে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। খুব শিগগিরই তার কোলে আসতে চলেছে সন্তান। এখন সময় গুণছেন এই দম্পতি।

২০২৩ সালের মে মাসে দিল্লির কাপুরথলা হাউসে পরিণীতি ও রাঘবের আঙটি বদলের অনুষ্ঠান হয়। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে তাঁদের বিয়ে হয় রাজস্থানের উদয়পুরের ‘দ্য লীলা প্যালেস’-এ।

চলতি বছরের আগস্টে সামজিক মাধ্যমে কেক কেটে সন্তান আগমনের খবরটি জানান এই দম্পতি। সেই কেকের উপর লেখা ছিল ১+১=৩।

এছাড়া যৌথ পোস্টে পরিণীতি ও রাঘব বলেন, ‘আমাদের ছোট্ট পৃথিবী আসছে। তার অপেক্ষায় আমাদের দিন যাচ্ছে। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’

এছাড়া দু’জনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সূত্র: হিন্দুস্থান টাইমস।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au