বিনোদন

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন অভিযোগ

  • 9:14 pm - October 21, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার

মেলবোর্ন, ২১ অক্টোবর- ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে উঠেছে নতুন অভিযোগ। এক নারী উদ্যোক্তার দাবি-তিশা তার কাছ থেকে ফ্রি শাড়ি নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এই অভিযোগ ঘিরে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা।

ঘটনার সূত্রপাত গত জানুয়ারিতে। তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘এ্যাপোনিয়া ’ নামে একটি অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করেন। সেখানে তিনি কয়েকটি জামদানি শাড়ির ছবি চান। উদ্যোক্তা ঝিনুক জানান, তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন, যার দাম ছিল ২৮ হাজার ৮০০ টাকা। তিশার জনপ্রিয়তা বিবেচনায় ঝিনুক প্রস্তাব দেন-শাড়িটি ফ্রি দেবেন, তবে শর্ত হলো তিশা সেটি পরে ছবি তুলে তার সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডটির প্রচারণা করবেন। তিশা প্রস্তাবে রাজি হন এবং শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়।

কিন্তু অভিযোগ অনুযায়ী, এরপর দীর্ঘ ১০ মাস কেটে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। উদ্যোক্তার দাবি, একাধিকবার ফোন, ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তিশার কোনো সাড়া পাওয়া যায়নি। এখন তিনি শাড়ির দাম ফেরত চান, না হলে আইনগত ব্যবস্থা নেবেন।

অভিযোগ নিয়ে খবর প্রকাশের পর পর তানজিন তিশা তার ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au