বিনোদন

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়ক ঋষভ ট্যান্ডন

  • 9:56 pm - October 22, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার

মেলবোর্ন, ২২ অক্টোবর- বলিউড এখনও অভিনেতা আসরানির মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি, তার মধ্যেই এল আরও এক দুঃসংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন গায়ক ঋষভ ট্যান্ডন। মঙ্গলবার রাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীপাবলির ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে দিল্লি গিয়েছিলেন ঋষভ। সেখানেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

হিন্দি ও পাঞ্জাবি সঙ্গীতজগতে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন ঋষভ। বিশেষ করে ‘ফকির’ গানটি তাঁকে এনে দিয়েছিল অনন্য খ্যাতি। সেই সূত্রেই অনেকে তাঁকে ডাকতেন ‘ফকির গায়ক’ নামে। তাঁর কণ্ঠে ‘রাশনা: দ্য রে অফ লাইট’, ‘ফকির- লিভিং লিমিটলেস’ এবং সর্বশেষ ‘ইশক ফকিরানা – মেরি ইশক কি কাহানি’ গানগুলি শ্রোতাদের মন ছুঁয়ে গিয়েছিল। শেষ গানটি মুক্তি পেয়েছিল চলতি বছরের ভ্যালেন্টাইনস ডে-তে।

গায়কের এক ঘনিষ্ঠ বন্ধু তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গানের পাশাপাশি ঋষভ ছিলেন এক নিবেদিত পশুপ্রেমী এবং ভক্ত মহাদেবের। তাঁর লেখা গানেও ছিল দর্শনচিন্তার ছোঁয়া, যা শ্রোতাদের মনে দাগ কেটেছে।

সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। বহু গান রেকর্ড করলেও সব এখনও প্রকাশ পায়নি। মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত ও ইন্ডাস্ট্রির অন্দরে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au