বাংলাদেশ

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

  • 1:23 am - February 02, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন,২ ফেব্রুয়ারি- জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদের ধারাবাহিক কর্মসূচি পালিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।

দুপুর ১২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা নারীদের সম্মান ও অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াত আমিরের মন্তব্যের নিন্দা জানান।

মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির একাধিক নেতা উপস্থিত ছিলেন। নেতারা বলেন, নারীদের অবমাননাকর ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের বক্তব্য সমাজে বিভাজন ও বিদ্বেষ ছড়ায়।

এর আগে একই দিনে দুপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নারীদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং এটি দীর্ঘদিনের রাজনৈতিক চর্চার অংশ।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, নারীদের অবমাননা করে রাজনীতি করার প্রবণতা নতুন নয়। ইতিহাস ও সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে, নারীকে দেশের অগ্রগতির বিপরীতে দাঁড় করানোই ওই দলের নীতি। তিনি বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

সমাবেশে শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, কিছু রাজনৈতিক দল নারীদের অবমাননার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। স্বাধীনতার পর থেকে তারা রাষ্ট্র ও সমাজের জন্য কোনো গঠনমূলক ভূমিকা রাখতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

লেখক ও গবেষক মাহতাব উদ্দিন জামায়াতের ‘অ্যাকাউন্ট হ্যাক’ দাবির সমালোচনা করে বলেন, হ্যাকের প্রমাণ দেখাতে তারা ব্যর্থ হয়েছে। তাঁর মতে, হ্যাক হলে প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তন করা হতো, কিন্তু এখানে পরিস্থিতি ভিন্ন। এতে পুরো ঘটনাটি পরিকল্পিত বলেই সন্দেহ তৈরি হয়। তিনি বিষয়টি তদন্তে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন এবং প্রমাণ দিতে ব্যর্থ হলে জামায়াত আমিরকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, শনিবার বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে আধুনিকতার নামে নারীদের ঘরের বাইরে কাজ করাকে শোষণ ও নৈতিক অবক্ষয়ের সঙ্গে তুলনা করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।

বিক্ষোভকারীরা বলেন, নারীর মর্যাদা ও সমঅধিকার প্রশ্নে কোনো আপস নয়। এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে তারা রাজপথে সোচ্চার থাকবেন এবং প্রয়োজন হলে আরও কর্মসূচি ঘোষণা করবেন।

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au