বিশ্ব

ইরানের হামলার আশঙ্কা: 

সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাস কর্মীদের নির্দেশ

  • 2:46 pm - March 09, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার
মার্কিন দূতাবাস রিয়াদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ মার্চ-  মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত নিজেদের দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদেরও দ্রুত সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে।

রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নোটিশে বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরে সৌদি আরবে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

এ অবস্থায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মার্কিন নাগরিকদেরও সৌদি আরব ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

নোটিশে উল্লেখ করা হয়, যারা সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসী হামলার ঝুঁকি, দেশত্যাগে সম্ভাব্য বিধিনিষেধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত আইনগত জটিলতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত।

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটন-এর মধ্যে। তবে ওই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

সংলাপ ব্যর্থ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে মার্কিন সামরিক বাহিনী, যার নাম দেওয়া হয় ‘অপারেশন এপিক ফিউরি’। একই সময় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, যার নাম ‘অপারেশন রোয়ারিং লায়ন’।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত এক সপ্তাহে সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি, দূতাবাস এবং তেল স্থাপনাগুলোতেও একাধিক হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সূত্র: আলজাজিরা

এই শাখার আরও খবর

রামের প্রতিকৃতি অবমাননা ও মূর্তি নির্মাণে বাধার ঘটনায় উদ্বেগ, নিন্দা জানাল অস্ট্রেলিয়াভিত্তিক সংস্থা AFERMB

মেলবোর্ন, ১৯ জুন: বাংলাদেশে ভগবান রামের প্রতিকৃতি অবমাননা এবং গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি ভেঙে ফেলার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়ান ফেডারেশন…

মাঠে নামছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ – শনিবার দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা

মেলবোর্ন ১৯ জুন: গাইবান্ধারের পলাশবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, ভাঙচুর ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে…

যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২০ জুন: ফিফা বিশ্বকাপে গ্রুপ ডি-তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর কঠিন পরিস্থিতিতে পড়েছে অস্ট্রেলিয়ার সকারুজ। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলের পরাজয়ের…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

হামের থাবা আরও ভয়াবহ, চার শিশুর মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৬৭০

মেলবোর্ন, ২০ জুন- দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম…

গাইবান্ধায় দেশের বৃহত্তম রামমূর্তি নির্মাণ স্থগিত, ধর্মীয় স্থাপনা ঘিরে শুরু নতুন বিতর্ক

মেলবোর্ন, ২০ জুন-  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুরে দেশের সবচেয়ে বড় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শ্রী শ্রী রাধাগোবিন্দ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au