বাংলাদেশ

লালমনিরহাট বিমানঘাঁটিতে প্রতিরক্ষা রাডার ও এয়ার ডিফেন্স ব্যবস্থা স্থাপনে জোরদার কার্যক্রম

  • 10:21 pm - May 03, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
লালমনিরহাট বিমানঘাঁটিতে প্রতিরক্ষা রাডার ও এয়ার ডিফেন্স ব্যবস্থা স্থাপনে জোরদার কার্যক্রম , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ মে- লালমনিরহাট জেলার বিমানঘাঁটিতে বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের তত্ত্বাবধানে আধুনিক এয়ার ডিফেন্স ও রাডার ব্যবস্থা স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। একাধিক সামরিক সূত্র জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে সংবেদনশীল এই প্রতিরক্ষা সরঞ্জাম স্থাপনের কার্যক্রম জোরেশোরে চলছে।

মহেন্দ্রনগর ইউনিয়নের হরিভাঙ্গা এলাকায় অবস্থিত এই বিমানঘাঁটি ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারত সীমান্তের কাছাকাছি এবং পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার প্রায় ২০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এ কারণে ঘাঁটিটির নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে এবং নজরদারিও বাড়ানো হয়েছে।

প্রায় ১ হাজার ১৬৬ একর জায়গাজুড়ে বিস্তৃত এই ঘাঁটির রানওয়ে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ। ১৯৩১ সালে নির্মিত এই বিমানঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হলেও পরবর্তী সময়ে দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এটি ব্যবহার করেছিল।

গত বছরের শেষ দিকে এখানে একটি বড় আকারের হ্যাঙ্গার নির্মাণ সম্পন্ন হয়। এরপর থেকেই আধুনিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়। সংশ্লিষ্টরা জানান, নতুন এই প্রযুক্তি পুরোনো রাডার ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে এবং আকাশসীমায় নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ ও সম্ভাব্য হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, একটি পূর্ণাঙ্গ রাডার ব্যবস্থায় ট্রান্সমিটার, অ্যান্টেনা, রিসিভার ও প্রসেসরের পাশাপাশি কমান্ড ও কন্ট্রোল সেন্টার, ট্র্যাকিং সিস্টেম এবং অস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ উপাদান থাকে, যা সম্মিলিতভাবে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ায়।

এদিকে বগুড়া বিমানঘাঁটিতেও উন্নয়ন কাজ চলছে এবং সেখানেও অনুরূপ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেশী দেশের কিছু মহল বিষয়টি পর্যবেক্ষণ করলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ২০২৫ সালের মে মাসে এক সংবাদ সম্মেলনে লালমনিরহাট বিমানঘাঁটি সামরিক কাজে ব্যবহার না করার কথা বলা হয়েছিল।

তবে বর্তমান উদ্যোগকে দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au