বাংলাদেশ

স্ত্রীর মৃত্যুর চল্লিশার আগেই ২য় বিয়ে করলেন হেফাজতে ইসলামের মহাসচিব

  • 1:31 pm - May 08, 2026
  • পঠিত হয়েছে:২৭৬ বার
স্ত্রীর মৃত্যুর চল্লিশার আগেই ২য় বিয়ে করলেন হেফাজতে ইসলামের মহাসচিব। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ মে- হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দেশের আলোচিত ইসলামি ব্যক্তিত্ব মাওলানা শায়েখ সাজিদুর রহমান দ্বিতীয় বিয়ে করেছেন। বৃহস্পতিবার (৭ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়। প্রথম স্ত্রীর মৃত্যুর মাত্র পাঁচ সপ্তাহ, অর্থাৎ ৩৮ দিনের মাথায় নতুন করে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, ৬২ বছর বয়সী মাওলানা সাজিদুর রহমানের নববধূ ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা ও স্থানীয় আলেম মাওলানা মাকবুল হাসানের মেয়ে আমাতুর রহমান। কয়েক মাস আগে আমাতুর রহমানের স্বামী মারা যান। তার আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এর আগে চলতি বছরের ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্ত্রীর মৃত্যুর ৩৮ দিনের মাথায় তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন হওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি ছিল একেবারেই পারিবারিক ও সীমিত পরিসরের। এতে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেম, মাদ্রাসাশিক্ষক এবং দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজনেরা উপস্থিত ছিলেন।

বিয়েতে উপস্থিত ছিলেন ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তানভিরুল হক সিরাজী, বিজেশ্বর মাদ্রাসার মুহাদ্দিস খুরশীদুল ইসলাম, কাউতলী ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হাসানসহ স্থানীয় কয়েকজন আলেম।

মাওলানা সাজিদুর রহমান দেশের কওমি অঙ্গনের পরিচিত মুখ। তিনি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল এবং জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন।

তার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত ও ধর্মীয়ভাবে বৈধ সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ প্রথম স্ত্রীর মৃত্যুর অল্প সময়ের মধ্যেই বিয়ে করাকে ঘিরে প্রশ্ন তুলছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মাওলানা সাজিদুর রহমান বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

 

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au