বিশ্ব

বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

  • 4:55 pm - September 16, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার
অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে একটি সংবাদ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন।ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে একটি সংবাদ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় চ্যাটসওয়ার্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছে।

বিধ্বস্ত হেলিকপ্টারটি এনবিসি লস অ্যাঞ্জেলেসের সম্প্রচার কেন্দ্র এনবিসি৪-এর ‘নিউজকপ্টার৪’। চ্যাটসওয়ার্থ এলাকায় একটি ভয়াবহ বাস দুর্ঘটনার সরাসরি সংবাদ সংগ্রহের জন্য হেলিকপ্টারটি ঘটনাস্থলের দিকে যাচ্ছিল।

লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের এক মুখপাত্র জানান, লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটের কাছে দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী একটি ফাঁকা জায়গায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার বর্তমান শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে থাকা দুটি পণ্যবাহী কনটেইনার ও কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। খবর পেয়ে লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর এনবিসি৪-এর সরাসরি সম্প্রচারে আবেগঘন বক্তব্য দেন জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপিকা কলিন উইলিয়ামস। তিনি জানান, হেলিকপ্টারটি তাদের সংবাদ দলের এবং কিছু সময় আগে দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তারা দুর্ঘটনার মর্মান্তিক খবর পান।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ। শোক জানিয়েছেন শহরটির মেয়র ক্যারেন বাস। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামও নিহতদের পরিবারের পাশাপাশি এনবিসি৪ কর্তৃপক্ষের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার কারণ জানতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হলো, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এর আগে একই দিন চ্যাটসওয়ার্থ এলাকায় একটি সিটি বাসের সঙ্গে একটি এসইউভির সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় দুজন নিহত এবং ছয়জন আহত হন। সেই দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতেই সংবাদ হেলিকপ্টারটি ঘটনাস্থলের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ

দেশে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনেই ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।…

অফ-সিজনে মাউন্ট ফুজিতে উদ্ধার অভিযানে ফি নেবে জাপান

জাপানের বিখ্যাত মাউন্ট ফুজিতে পর্যটনের ব্যস্ত মৌসুমের বাইরে ওঠার সময় কেউ বিপদে পড়লে হেলিকপ্টারে উদ্ধার করতে হলে তার কাছ থেকে খরচ নেওয়ার পরিকল্পনা করেছে দেশটির…

স্টুডেটদের পরিবার আনা কঠিন করছে অস্ট্রেলিয়া

অভিবাসন কমাতে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের দেশটিতে নিয়ে আসার সুযোগ কার্যত সীমিত করার পরিকল্পনা করছে সরকার। নতুন অভিবাসন ব্যবস্থার আওতায় সাময়িক ভিসার সংখ্যা কমানো,…

নতুন গঙ্গা চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। আগামী ডিসেম্বরেই চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার…

৪২ দিনের ব্যবধানে একই হাসপাতালে আবারও আগুন

সাতক্ষীরার চৌরঙ্গী মোড়ে অবস্থিত বেসরকারি ব্লিস হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার রাখার স্থান…

ইউক্রেনের মিত্রদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রুশ গোয়েন্দাদের বিরুদ্ধে

ইউক্রেনের মিত্র হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে থাকা নির্দিষ্ট ব্যক্তিদের হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au